Sunday, June 28, 2026

দলবদলুদের নিয়ে দিলীপের দু’বার দু’রকম কথা

Date:

Share post:

অদ্ভুত যুক্তি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলে একের পর এক বিজেপির নেতা-কর্মীদের যোগদান প্রসঙ্গে বললেন, আসলে এসব পিকের বুদ্ধি। দলের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে এই জয়েনিং চালিয়ে যেতে হবে। নেতারাও এই জয়েনিং কর্মসূচিতে মহা বিপদে। যখন তৃণমূলে যোগ দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না, তখন, দলের পুরনো লোকদের ডেকে এনে পতাকা তুলে দিচ্ছে। এরপরেই সুর পাল্টে দিলীপ বলেন, কারা তৃণমূলে যাচ্ছে? যাদের বিজেপি তাড়িয়ে দিয়েছে। কাদের বিজেপি তাড়িয়েছে? যারা ভেবেছিল এই দলে এসে চুরি-চামারি লুটে-পুটে খাওয়া যাবে। এই কাজে বাধা পেয়েই এরা তৃণমূলে ফিরছে।

আরও পড়ুন- দমদমে গেরুয়া পার্টি অফিস সবুজ করে দিলেন বিদ্রোহী আদি বিজেপি কর্মীরাই

বুধবার দিল্লিতে বৈঠকের শেষে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলীয় সাংসদরা সহ দলের অন্য নেতৃত্ব বিক্ষোভ দেখান। হাতে ছিল প্ল্যাকার্ড, মুখে স্লোগান… ‘ বদল হবে/ হাল ফিরবে।’ তাঁদের দাবি এবং অভিযোগ,
ক. আমফানে যে দুর্নীতি হয়েছে তার পাই পয়সার হিসাব চাই।
খ. প্রশাসনের প্রশ্রয়ে রাজ্যে জঙ্গি কার্যকলাপ বাড়ছে। অবিলম্বে এই প্রশ্রয় বন্ধ করতে হবে।
গ. গণতন্ত্র ভূলুন্ঠিত। প্রাশাসন সরকারি দলদাসে পরিণত হয়েছে। পুলিশ-আমলাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।
ঘ. কৃষিবিল নিয়ে ভুল বোঝানো হচ্ছে। বরং এই বিল কৃষকদের স্বাধীনতার পর এবার প্রকৃত স্বাধীনতা পেল
ঙ. স্কুল কলেজে চাকরির সুযোগ চাই। নিয়োগ চাই

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...