Saturday, April 4, 2026

স্বেচ্ছাবসরে বিহারের DGP গুপ্তেশ্বর পাণ্ডে, ভোটে প্রার্থী হওয়ার সম্ভাবনা

Date:

Share post:

হঠাৎই স্বেচ্ছাবসরে গেলেন বিহার পুলিশের DG গুপ্তেশ্বর পাণ্ডে।
জল্পনা তুঙ্গে, এবার ইউনিফর্ম ছেড়ে তিনি সরাসরি রাজনীতিতে নামছেন৷

গত ২২ সেপ্টেম্বর থেকেই গুপ্তেশ্বর পাণ্ডের স্বেচ্ছাবসর কার্যকর হয়েছে। তাঁর জায়গায় বিহার পুলিশের DG পদে এসেছেন রাজ্য হোমগার্ডের DG পদের দায়িত্ব সামলানো এস কে সিঙ্ঘাল।

সূত্রের খবর, বক্সার কেন্দ্র থেকে আসন্ন বিহার বিধানসভা কেন্দ্র থেকে ভোটে বিজেপির হয়ে লড়তে পারেন রাজ্যের প্রাক্তন DG গুপ্তেশ্বর পাণ্ডে। এই নিয়েই বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। তাঁর প্রার্থীপদও চূড়ান্ত।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বিহার পুলিশের এই DGP গুপ্তেশ্বর পাণ্ডের নাম।
সুশান্ত- মামলা নিয়ে মুম্বই পুলিশের সঙ্গে বিহার পুলিশের সংঘাত চরমে উঠেছিলো৷ ওই সময় বিহার পুলিশের নেতৃত্বে ছিলেন এই গুপ্তেশ্বর পাণ্ডেই। জেলবন্দি রিয়া চক্রবর্তীকে নিয়ে ডিজির মন্তব্যে বিতর্ক দানা বাঁধে।
ঠিক এমন সময়ই চাকরি থেকে স্বেচ্ছাবসর নিলেন DGP গুপ্তেশ্বর পাণ্ডে।

আরও পড়ুন-রিলায়েন্স রিটেলে ৫ হাজার ৫৫০ কোটি টাকা বিনিয়োগ কেকেআর-এর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...