Friday, April 3, 2026

মদন মিত্রর হাত ধরে তৃণমূলে যোগ বিজেপি নেত্রীর দাদার

Date:

Share post:

বিজেপি রাজ্য সভাপতির গড়ের পরে, বিজেপি নেত্রীর ঘর- ফের ভাঙন ধরাল শাসকদল। এবার তৃণমূলে যোগ দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাদা সুশান্ত চট্টোপাধ্যায়। মদন মৃত্যুর হাত ধরে তাঁর তৃণমূলে আসা। দক্ষিণেশ্বর মন্দিরের কাছে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল-সহ কেন্দ্রের নীতির বিরুদ্ধে তৃণমূল প্রতিবাদ প্রদর্শন করে। সেই মঞ্চেই দলীয় পতাকা হাতে তুলে নেন বিজেপি সাংসদের দাদা সুশান্ত।
তিনি ছাড়াও এদিন তৃণমূলে যোগ দেন বিভিন্ন দল থেকে আসা কমপক্ষে দুশো কর্মী। প্রাক্তন মন্ত্রী মদন মিত্র-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই চোখ দান কর্মসূচি হয়।
শাসকদলে যোগ দিয়ে সুশান্ত চট্টোপাধ্যায় জানান, বরাবরই সমাজসেবামূলক কাজে যুক্ত তিনি। কিন্তু কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করেননি। কিন্তু বর্তমান শাসকদল প্রধানত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত হতে চান। আর সেই কারণেই মদন মিত্রের হাত ধরে আজ তৃণমূলে যোগ দান বলে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়ের দাদা।
স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন উঠেছে এ বিষয়ে তাঁর বোন বিজেপি সাংসদের সঙ্গে কথা হয়েছে কি না? পরিবারের বাকি সদস্যরাই বা তাঁর এই যোগদান সম্পর্কে কী বলছেন? এ প্রসঙ্গে সুশান্ত চট্টোপাধ্যায় জানান, পরিবারের সমর্থন নিয়েই তিনি তৃণমূলে যোগদান করছি। তবে, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় নিজের দলের কাজ করবেন, আর তিনি তাঁর দলের।
বিজেপির রাজ্য সভাপতি যখন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিল্লিতে আলোচনায় ব্যস্ত, তখন বিজেপিতে বড় ভাঙন ধরাচ্ছে শাসকদল। প্রথমে দিলীপ ঘোষের গড়েই চার বিজেপি নেতা যোগদান করেন তৃণমূলে। এবার বিজেপি নেত্রী দাদাকে যোগদান করিয়ে শাসকদল বার্তা দিল বলে মত রাজনৈতিক মহলের।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...