Wednesday, June 24, 2026

ফের কাঁপল উত্তর ভারত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪

Date:

Share post:

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার বিকেল ৪.২৭ নাগাদ কেঁপে ওঠে লে-লাদাখ অঞ্চল৷ রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ছিল ৫.৪ ৷
জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লে-র উত্তরপূর্বে ১২৯ কিমি দূরে, মাটির ১০ কিমি গভীরে। কম্পনের তীব্রতা এতটাই ছিল, যে তার প্রভাবে বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণ হানির খবর আসেনি।
গত কয়েকমাসে লাগাতার কম্পন কাশ্মীর ও পার্শ্ববর্তী এলাকা সহ, রাজধানী দিল্লি সংলগ্ন অঞ্চলে। গত বুধবার ৩.৬ তীব্রতার মৃদু কম্পন অনুভূত হয় শ্রীনগরে৷ রেকর্ড বলছে, গোটা জুন মাসে পাঁচ বারের বেশি কম্পন অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীর উপত্যকায়। সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মীরে বারবার ভূমিকম্প হলেও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি৷

আরও পড়ুন- আইপিএল শুরু হতেই শহরে বেটিং চক্রের রমরমায় ধৃত ৯ , বাড়তি নজরদারি কলকাতা পুলিশের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...