Friday, April 3, 2026

প্রথম বলেই আউট ছিলেন পৃথ্বী, ধরতে পারেননি মাহি! ভুলের মাশুল গুনল সিএসকে

Date:

Share post:

যে কোনও ম্যাচ চলাকালীন, প্রতিপক্ষ ক্রিকেটারের আর দিকে শ্যেন দৃষ্টি থাকে তাঁর। সেই ধোনিই কিনা, এতবড় ভুলটা করে বসলেন। তবে ভুলের জন্য যে এতবড় খেসারত দিতে হবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি মাহি।

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক। বল করতে নামেন দীপক চাহার। ওভারের প্রথম বল দেখেই খেলেন ওপেনার পৃথ্বী শ। চাহারের দ্বিতীয় বল কেটে ভিতরে ঢুকলে ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করেন মুম্বইকর।

ভুলটা হয়েছিল এখানেই। সিএসকে ফাস্ট বোলার দীপক চাহারের ওই বল পৃথ্বীর ব্যাটের ভিতরের কানায় লেগে উইকেটরক্ষকের হাতে পৌঁছয়। কিন্তু পৃথ্বী যে আউট, তা ধরতেই পারেননি দেশের সর্বকালের সেরা অধিনায়ক। বুঝতে পারেননি বোলার চাহারও।

যদিও পরে পরে হকাই-তে ধরা পড়ে যে শূন্য রানেই আউট ছিলেন পৃথ্বী। ততক্ষণে অবশ্য নিজের ও দিল্লি ক্যাপিটালসের টোটালে ৬৪ রান যোগ করেছেন পৃথ্বী। ওপেনিং পার্টনার শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে করেছেন ৯৪ রান। স্পিনার পীযূষ চাওলার বলে স্ট্যাম্প আউট হন এই তরুণ ব্যাটসম্যান। পৃথ্বীকে আউট করে নিজের ভুল সংশোধন করেন মাহি।

কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তাঁকে নিয়ে নানান সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কি সত্যিই আই-সাইট ও রিফ্লেক্স দুর্বল হয়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির! এমন প্রশ্নও তুলেছেন অনেকেই।

আরও পড়ুন : ইমেলে প্রতারণার ফাঁদ, গ্রাহকদের সতর্ক করল এসবিআই

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...