Saturday, April 4, 2026

বিজেপিতে বিদ্রোহ, কামান দাগলেন রাহুল সিনহা

Date:

Share post:

বিজেপিতে বিদ্রোহ। সদর দফতরে কামান দাগলেন প্রাক্তন রাজ্য সভপতি রাহুল সিনহা। বিস্ফোরক বক্তব্য রেখেছেন প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক। সর্বভারতীয় কমিটি থেকে বাদ পড়ে ফেসবুক পোস্টে দলকে শুধু কাঠ গড়ায় তোলেননি, সেই সঙ্গে তৎকাল বিজেপিদের হাতে আদি বিজেপি নেতা-কর্মীদের অপমানের কথা তুলে বিদ্রোহ করেছেন প্রকাশ্যে। বলেছেন, ৪০ বছর ধরে দল করার পুরস্কার পেলাম। লক্ষ্যণীয়ভাবে তিনি ১০-১২ দিনের মধ্যেই তাঁর ভবিষ্যৎ কর্মপদ্ধতি ঘোষণার কথা জানিয়েছেন। প্রশ্ন, রাহুল দল ছাড়ছেন না নতুন দল তৈরি করছেন? রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য।

ফেসবুকে ভিডিও পোস্টে রাহুল কী বললেন? তিনি বলছেন, ৪০ বছর ধরে বিজেপির সেবা এবং বিজেপির একজন সৈনিক হিসেবে কাজ করেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করার পুরস্কার এটাই যে, তৃণমূল কংগ্রেসের নেতা আসছে, তাই আমাকে সরতে হবে। এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। আমি এর বাইরে আর কিছু বলবো না। পার্টি যে পুরস্কার দিল, সেই পুরস্কারের পক্ষে-বিপক্ষে আমি কিছুই বলতে চাই না। যা বলার ১০ থেকে ১২ দিনের মধ্যে বলব, এবং আমার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করব।

রাহুলের তীর যে মুকুল রায় এবং অনুপম হাজরার দিকে তা বলার অপেক্ষা রাখে না। রাহুলের এই সদর দফতরে কামান দাগা বক্তব্য বিজেপি কিভাবে সামলায় সেটাই দেখার। কিন্তু কেউ কেউ বলছেন, বিজেপির মুষলপর্ব শুরু হলো বলে।

আরও পড়ুন- দ্বিশত জন্মবার্ষিকীতেই শুরু তাঁর নামাঙ্কিত অ্যাকাডেমির কাজ, হবে লাইব্রেরি ও মিউজিয়ামও

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...