Friday, April 3, 2026

ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ উদ্ধার ২২

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে বিভিন্ন দেশের ৩৫ জনকে বহনকারী নৌকাটি ডুবে গিয়েছে। নৌকাডুবির পর ২২ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। তবে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি।

দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৩ জন। ওই নৌকায় বাংলাদেশের পাশাপাশি বেশ কয়েকটি দেশের অভিবাসীরা ছিলেন বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘ।
এপি এবং ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, লিবিয়ার জেলেরা বৃহস্পতিবার নৌকাটিকে দেখতে পান। তারা ২২ জনকে উদ্ধার করতে পারলেও ১৩ জনের কোনো খোঁজ পাননি।

যারা উদ্ধার হয়েছেন তাদের মধ্যে পাঁচ দেশের নাগরিক রয়েছে; বাংলাদেশ, মিশর, সিরিয়া, সোমালিয়া এবং ঘানা। নিখোঁজ ১৩ জনের ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, তিনটি লাশ জলে ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছে। এর মধ্যে এক পুরুষ এবং এক নারীর বাড়ি সিরিয়ায়। ত্রিপোলির পূর্বাঞ্চলের এলাকা জিলটেন থেকে গত বুধবার সন্ধেয় নৌকাটি যাত্রা শুরু করে। দেশটির কোস্ট গার্ড জানিয়েছে, তারা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন।

‘এই দিনগুলোতে অনেক নৌকা লিবিয়া ছেড়ে যাচ্ছে,’ জানিয়ে লিবিয়ার নৌ-কর্মকর্তা মাসউদ আবদাল সামাদ বলেন, ‘শরৎ খুব কঠিন মৌসুম। হাওয়া শুরু হলে নদীতে প্রাণঘাতী অবস্থার সৃষ্টি হয়’।

লিবিয়ার সাবেক শাসক গাদ্দাফির পতনের পর এই দেশ দিয়ে অনেক অভিবাসী ইউরোপে যাওয়া শুরু করেন। পাচারকারীরা প্রায়ই ঝুঁকিপূর্ণ নৌকায় মানুষদের সাগরে ভাসায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ মারা গিয়েছে এই অঞ্চলে।

আরও পড়ুন : ৮০ টাকা কেজি হলেও পেট্রাপোলে ট্রাকেই পচে নষ্ট হচ্ছে পেঁয়াজ

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...