Tuesday, April 14, 2026

শর্বরী দত্তের সঙ্গে তাঁর পুত্রের বয়সের ব্যবধান মাত্র 7 বছর!

Date:

Share post:

জীবিত অবস্থায় তাঁর সৃষ্টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর মৃত্যুর পর তাঁর জীবন ঘিরেও উঠে আসছে নানা রহস্য। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যু মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট জানালেও উঠছে নানা প্রশ্ন। আর এই বিতর্কের মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। তাঁর পরিবার সূত্রে খবর, যৌবন ধরে রাখতে তিনি নাকি নিয়মিত হরমোন ট্রিটমেন্ট করাতেন।

প্রশ্ন উঠছে, তাহলে কি সেই চিকিৎসার আধিক্যই তাঁকে মৃত্যুর দিকে টেনে নিয়ে গিয়েছিল? কিন্তু কেন এমনটা করতেন শর্বরী? নিজেকে বয়সের তুলনায় কম দেখাতে? এমন এক ইঙ্গিত মিলেছে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে। তবে সেই ফেসবুক প্রোফাইলটি শর্বরী দত্তের কি না যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। তাতে দেখা যাচ্ছে, শর্বরীর ডেট অফ বার্থ 7 মে 1957। সেই অনুযায়ী শর্বরীর বয়স 63 বছর। অথচ তাঁর ছেলের জন্ম তারিখ 10 ফেব্রুয়ারি 1964। মা-ছেলের বয়সের ব্যবধান মাত্র 7 বছর হয় কী করে?

আরও পড়ুন- বাদ রাহুলও, রাজ্য বিজেপির আদি নেতাদের মুছে দিল দিল্লি

শর্বরী দত্তের ছেলে অমলিনের দাবি, তাঁর মার বয়স প্রায় 80 বছর। পুলিশ জানায়, শর্বরী দত্তের বয়স 78।
যৌবন ধরে রাখতে না কি নিয়মিত হরমোন থেরাপি নিতেন শর্বরী। তার ওভারডোজেই কী এই অবস্থা? তা অবশ্য এখনও জানা যায়নি।

তবে, যদি ফেসবুক প্রোফাইলটি শর্বরী দত্ত নিজেই করে থাকেন, তাহলে সেখানে জন্ম সাল কমানো রয়েছে কেন? সেটা যে তাঁর ছেলে থেকে মাত্র সাত বছরের আগের সেটাকে তিনি খেয়াল করেননি!
এদিকে তাঁর মৃত্যুকে স্বাভাবিক বলতে নারাজ তাঁর আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা। সে কারণে তদন্ত চালিয়ে যাওয়ার আর্জি নিয়ে লালবাজারের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন- ভারত কেন নীতি নির্ধারণ কমিটিতে নয়? ৭৫ বর্ষপূর্তিতে রাষ্ট্রসংঘের কর্মপদ্ধতি বদলের ডাক মোদির

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...