Monday, June 22, 2026

১ অক্টোবর থেকে যাত্রা, নাটক, সিনেমা হল চালুর সবুজ সঙ্কেত মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শনিবার রাতে একটি টুইট, এবং সেই টুইটেই রাজ্যের বিনোদনজগতকে সুখবর শোনালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন ধরেই বিনোদনজগতের লোকজন মৃদুস্বরে বলছিলেন, যেখানে করোনা আবহেও একইভাবে দুর্গাপুজো হচ্ছে, সেখানে সিনেমা হল বা নাটক, প্রদর্শনী, এ সব এখনও কেন বন্ধ থাকবে?

সেই সমস্যার সমাধান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইটে জানিয়েছেন, সব কিছুই যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, তার সঙ্গে তাল মিলিয়ে এবার যাত্রা, নাটক, খোলা মঞ্চে থিয়েটার, সিনেমা, সঙ্গীত অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি বা ম্যাজিক শো, সব কিছুই এবার চালু হতে পারে। আগামী ১ অক্টোবর থেকে শারীরিক দূরত্ববিধি ও অন্য স্বাস্থ্যবিধি মেনে এগুলি চালু করা যেতে পারে। দর্শক, অংশগ্রহণকারী মিলিয়ে সর্বাধিক ৫০ জন থাকতে পারবে বলে জানানো হয়েছে। মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক থাকবে।

 

আরও পড়ুন- শর্বরী দত্তের সঙ্গে তাঁর পুত্রের বয়সের ব্যবধান মাত্র 7 বছর!

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...