Friday, June 19, 2026

NCB তদন্ত চওড়া হচ্ছে, ড্রাগ-কাণ্ডে এবারের নিশানা হৃত্বিক-শাহিদ

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত আপাতত শিকেয়৷ বলিউডের কম্বল থেকে লোম বাছার কাজে নার্কোটিকস কনট্রোল ব্যুরো এখন ব্যস্ত৷

বলিউডের ড্রাগ এড়িয়ে চলেন, এমন লোকজন যে বিরল, পদে পদে তা NCB গোয়েন্দারা বুঝতে পারছেন৷ বলিউডে মাদক যোগের তদন্তে একের পর এক প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর নাম উঠে আসছে। দীপিকা, সারা, শ্রদ্ধার পর এবার নজরে হৃত্বিক রোশন এবং শাহিদ কাপুর৷
তদন্ত শুরুর দিন থেকেই NCB-র সামনে উঠে আসতে থাকে একের পর এক প্রভাবশালী নাম। জড়িয়ে পড়েন ইন্ডাস্ট্রির অন্য লোকজনও। রিয়া চক্রবর্তীর গ্রেফতারের পর সামনে এসেছে দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং-এর মতো প্রথম সারির অভিনেত্রীদের নামও। শনিবারই NCB জেরা করেছে দীপিকা পাডুকোন ও শ্রদ্ধা কাপুরকে। তখনই বিভিন্ন মহলে প্রশ্ন ঘুরছিলো, শুধুমাত্র নায়িকারাই কি এই চক্রে যুক্ত? বলিউডের হিরো-রা কি মাদক-মুক্ত?

জানা গিয়েছে, পরবর্তী দফার জেরায় NCB-র দফতরে ডাক পড়তে চলেছে হৃত্বিক রোশনের। আগামী সপ্তাহেই নার্কোটিকস কনট্রোল ব্যুরোর সমন পৌঁছে যাচ্ছে হৃত্বিকের হাতে।
NCB-র সন্দেহ ২০১৭ সালে হৃত্বিক রোশন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে হেলথ ডিটক্সের নামে ভর্তি হলেও, এর পিছনে অন্য কোনও কারণ ছিলো৷ হাসপাতাল থেকে অভিনেতার মেডিকাল রিপোর্ট আনার চেষ্টা করছে তদন্তকারী দল।

এখানেই থেমে থাকছে না নামের তালিকা। হৃত্বিকের সঙ্গেই জেরার জন্যে ডাকা হতে পারে শাহিদ কাপুর এবং অর্জুন রামপালকেও।

বলিউডের হিরো-দের মাদক-যোগ এবার ধীরে ধীরে সামনে আসছে৷

আরও পড়ুন- ১০০ দিনের কাজে দেশের সেরা বাংলা, জানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...