Friday, April 3, 2026

ভেঙে পড়ল ইউক্রেনের সেনা বিমান! ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ২২

Date:

Share post:

ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল ইউক্রেনে। ট্রেনিং চলাকালীন একটি সেনা বিমান দেশের পশ্চিম প্রান্তের খারকিভ প্রদেশে ভেঙে পড়লে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গুরুতর জখম হয়েছেন আরও ২ জন। বিমানটিতে মোট ২৮ জন প্রশিক্ষণরত সেনা ছিলেন। এর মধ্যে ২১ জন সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী এবং বাকি ৭ জন ক্রু সদস্য। তাঁদের মধ্যে ৪ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

জানা গিয়েছে, ইউক্রেনের স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫০ মিনিট (ভারতীয় সময় শুক্রবার রাত ১১টা ২০ মিনিট) নাগাদ চুহুইভ মিলিটারি এয়ারবেস থেকে ২ কিলোমিটার দূরে ভেঙে পড়ে সে দেশের বায়ুসেনার Antonov-26 ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টটি। সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলতে সফল হন উদ্ধারকারী দলের সদস্যরা।

নিখোঁজদের খোঁজ চলছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও পর্যন্ত পরিস্কার নয়। বিমান ভেঙে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিশন গঠন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

আরও পড়ুন-ফের কাঁপল উত্তর ভারত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...