Saturday, April 4, 2026

খুঁটিপুজোতেই চমক বৃন্দাবন মাতৃমন্দিরের, দেখে নিন

Date:

Share post:

উত্তর কলকাতার বৃন্দাবন মাতৃমন্দির দুর্গাপুজোর মানচিত্রে পরিচিত নাম। রবিবার পুজোর কাজকর্ম শুরু করল তারা। এই উপলক্ষ্যে ঘরোয়া অনুষ্ঠানে তারা চমক দিল বিশেষ স্যানেটাইজার অতিথিদের দিয়ে। বৃন্দাবন মাতৃমন্দির জানিয়েছে এবার পুজোর বাজেট তারা কমিয়েছে। কিন্তু দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপের যে কর্মসূচি তারা নেয়, সেখানে কোনো কাটছাঁট হচ্ছে না। তাদের স্যানেটাইজারের বিশেষ মোড়কটি ইতিমধ্যেই নজর কেড়েছে। ফুল, উত্তরীয়, মিষ্টির চিরাচরিত উপহারের বাইরে গিয়ে অতিথিদের হাতে এটি তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, বিদায়ী কাউন্সিলর মিনাক্ষী গুপ্ত, ফোরাম ফর দুর্গোৎসবের কর্তা নীতিশ সাহা প্রমুখ। এবারের থিমশিল্পী কমলেশ। উদ্যোক্তারা এদিন রুচিসম্মত অনুষ্ঠান করেন। প্রেমাঙ্কুর, শিবেন্দুসহ সংগঠকরা জানান আমফানত্রাণ থেকে শুরু করে তাঁদের সব সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুন-ডার্বির লড়াই এবার আইএসএলেও! সরকারিভাবে অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গল

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...