Friday, June 26, 2026

নীতীশের দলেই যোগ দিলেন বিহারের প্রাক্তন DG গুপ্তেশ্বর

Date:

Share post:

মিলে গেলো অঙ্ক৷ প্রত্যাশামাফিক নীতীশ কুমারের দলেই যোগ দিলেন বিহারের প্রাক্তন ডিজি গুপ্তেশ্বর পান্ডে।

গুঞ্জন ছিল, স্বেচ্ছাবসর নিয়েই JDU-তে যোগ দেবেন বিহারের প্রাক্তন ডিজি। কিন্তু শনিবার পাটনায় JDU অফিসে গিয়ে নীতীশ কুমারের সঙ্গে দেখা করে ফিরে যান। সাংবাদিকদের বিভ্রান্ত করতে বলেছিলেন, “রাজ্যে এতদিন স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন নীতীশ কুমার। তাই তাঁকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। রাজনীতিতে যোগ দেব এমনকিছু এখনও ঠিক করিনি। আমি মানুষের ডিজি। বক্সারের মানুষই ঠিক করবেন, এরপর আমি কী করব।”
এসব কথার ২৪ ঘণ্টার মধ্যেই ঘুরে গেলেন গুপ্তেশ্বর। রবিবার নীতীশ কুমারের সরকারি বাসভবনে এসে যোগ দিলেন JDU-তে। রবিবার গুপ্তেশ্বর বলেন, “মুখ্যমন্ত্রী নিজে আমাকে JDU-তে যোগ দিতে বলেছিলেন। দল যা বলবে সেটাই করবো। রাজনীতি খুব একটা বুঝি না। এতদিন সমাজের একেবারে নীচুতলার মানুষের জন্য কাজ করেছি। রাজনীতি এসেও সেই কাজই করবো৷”
বিহারজুড়ে জোর জল্পনা, JDU-র টিকিটে এবার বিধানসভায় লড়তে পারেন গুপ্তেশ্বর। সম্ভবত বক্সার থেকেই তিনি নির্বাচনে লড়াই করতে পারেন।

আরও পড়ুন- আল কায়দা যোগে ফের মুর্শিদাবাদ থেকে ধৃত এক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পুলিসে অভিযোগ করেছিলেন সুশান্তের বাবা। অভিযোগ ছিল, সুশান্তের টাকা হস্তগত করে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন রিয়া। ওই অভিযোগের তদন্তে তৎপরতা দেখিয়েছিলেন এই গুপ্তেশ্বর পান্ডে৷ ।
বিহার সরকারের ওই সক্রিয়তা দেখে বিহার পুলিসের উদ্দেশ্য প্রশ্ন তুলেছিলেন রিয়া চক্রবর্ত্তী। তার উত্তরে রিয়ার ‘অওকাত’ নিয়েও প্রশ্ন তোলেন গুপ্তেশ্বর। ডিজি বলেন, নীতীশ কুমারের সমালোচনা করার কোনও অধিকার নেই রিয়ার। এনিয়ে প্রবল জলঘোলা হয় রাজ্যে। পুলিসের একজন আধিকারিক কীভাবে এরকম মন্তব্য করতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলে বিভিন্ন মহল।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...