Friday, June 26, 2026

আল কায়দা যোগে ফের মুর্শিদাবাদ থেকে ধৃত এক

Date:

Share post:

আল কায়দা যোগে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে আরও একজনকে গ্রেফতার করা হলো। শুক্রবার এনআইএ এবং রাজ্য পুলিশের এসটিএস যৌথ অভিযান চালায়। অস্ত্র সমেত ওইদিনই গ্রেফতার করা হয় শামিম আনসারিকে। মুর্শিদাবাদ সিজিএম আদালতে পেশ করে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে এনআইএ।

আল কায়দা যোগে গত সপ্তাহে মুর্শিদাবাদে এবং কেরালার এরনাকুলাম থেকে ৯ জনকে গ্রেফতার করেছে এনআইএ। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, মাদ্রাসার আড়ালে নানারকম কাজকর্ম হয়। এরপরই দেশের সীমান্তবর্তী অঞ্চলে মাদ্রাসাগুলি নজরে যায় এনআইএ- র। একইসঙ্গে তদন্তকারীরা নজরে রেখেছিল মুর্শিদাবাদ থেকে দ্রুত আল মামুনের মাদ্রাসা। সেই সূত্র ধরেই বছর ২১ এর শামিমকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র।

ইতিমধ্যে আল কায়দা যোগ সন্দেহে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে বাংলা এবং কেরলের পাশাপাশি অন্যান্য মাদ্রাসার দিকেও নজর দিচ্ছে এনআইএ। সূত্রের খবর, শামিম ছাড়া আরও ৩ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে শামিম জানিয়েছে, বছর দুয়েক আগে জঙ্গী সংগঠন তাকে নিয়োগ করে। তাকে জেহাদে উদ্বুদ্ধ করে বাকি সদস্যরা। সংগঠনের তার মূল কাজ ছিল, মাদ্রাসায় আগতদের নিজেদের পথে টানা। মুর্শিদাবাদ থেকে বাকি ৬ জনের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে শামিমকে।

আরও পড়ুন:বালি বোঝাই লরি উল্টে পড়লো নির্মিয়মাণ ব্রিজে

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...