Friday, June 26, 2026

মোদির রাজত্বকালে আর ভারত-পাক ক্রিকেট হবে না: শাহিদ আফ্রিদি

Date:

Share post:

মোদির রাজত্বকালে আর ভারত-পাক ক্রিকেট হবে না। আক্ষেপ করে বললেন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। পাকিস্তানি ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) খেলার সুযোগ পায় না বলে ক্ষোভপ্রকাশ করেছেন  পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি বলেছেন যে, মোদির শাসনকালে ভারত-পাক ক্রিকেট হওয়া সম্ভব নয়।

আরও পড়ুন– আত্মনির্ভর ভারতে মূল ভূমিকা পালন করছেন কৃষকরা : ‘মন কি বাত’এ মোদি
এছাড়াও তিনি আক্ষেপের সুরে বলেন, পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএল মিস করছে। বিশ্বের সবথেকে দামি ক্রিকেট লিগ আইপিএল। আর এই আইপিএলে খেলতে না পারার জন্য পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

আরও পড়ুন- খুঁটিপুজোতেই চমক বৃন্দাবন মাতৃমন্দিরের, দেখে নিন
প্রসঙ্গত , ভারত আর পাকিস্তানের মধ্যে বিগত ১৩ বছর ধরে কোনও টেস্ট সিরিজ হয়নি। শেষবার দুই টিম ২০০৭ সালে সিরিজ খেলেছিল। এরপর ২০১৩ সালে পাকিস্তান ভারত সফরে এসেছিল। পাকিস্তান সেই সিরিজ ২-১ এ জিতে নিয়ে যায়। এরপর পুলওয়ামা হামলার পর নরেন্দ্র মোদি সরকার স্পষ্ট জানিয়ে দেয় যে, সন্ত্রাসবাদ বন্ধ না করলে, পাকিস্তানের সঙ্গে কোনওদিনই ক্রিকেট সিরিজ সম্ভব নয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...