Friday, June 26, 2026

স্বপ্নের অপমৃত্যু, লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল হবু দম্পতির

Date:

Share post:

আগামী বছরই বিয়ে হওয়ার কথা ছিল দুজনের। কিন্তু শনিবারের রাত সেই স্বপ্ন কেড়ে নিল। নিউটাউনে বিশ্ববাংলা গেটের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তরুণ-তরুণীর। স্কুটি চেপে দুজন সল্টলেকের দিক থেকে চিনার পার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের নীচে দুর্ঘটনা ঘটে। বিধান নগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণের নাম দীপায়ন মুখোপাধ্যায় এবং তরুণীর নাম মেধা পাল। সল্টলেকের দিক থেকে চিনার পার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। বিশ্ব বাংলা গেটের নীচে তখন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই দু’জন। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয়, বিধান নগর মহকুমা হাসপাতালে। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ওই স্কুটির পিছনে একটি লরি আসছিল সেই লরি পিছন থেকে ধাক্কা মারে। দুজন ছিটকে পড়ে যান রাস্তায়। ধাক্কা মেরেই পালিয়ে যায় ওই লরি। সিসিটিভি ক্যামেরা দেখে লরির খোঁজ শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।

বরাহনগরের বাসিন্দা দীপায়ন মুখোপাধ্যায় পেশায় আইটি কর্মী। বরাহনগর স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন ছিলেন তিনি। খেলাধুলো বিশেষ করে ক্রিকেটের প্রতি দীপায়নের ঝোঁক ছোটবেলা থেকেই। বিরাটির বাসিন্দা তরুণীর নাম মেধা পাল। তিনিও আইটি কর্মী। বেঙ্গালুরুতে কর্মরত ওই তরুণী লকডাউনের কারণে বাড়িতে ফেরেন। এরপর বাড়ি থেকেই কাজ করছিলেন। পরিবার সূত্রে খবর, প্রতি শনিবার দুজনে ঘুরতে বেরোতেন। বাইরে খাওয়া দাওয়া করতেন তাঁরা একসঙ্গে। সেই মতো এদিনও দু’জন বেরিয়েছিলেন। খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:Big Breaking: ইউজিসি-র গাইডলাইন মেনে ২ নভেম্বর থেকে রাজ্যে শুরু কলেজের ক্লাস

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...