Friday, June 26, 2026

বিরোধিতা সত্ত্বেও স্বাক্ষর রাষ্ট্রপতির, তৈরি হল নতুন কৃষি আইন

Date:

Share post:

সংসদের ভিতরে বিরোধীদের প্রতিবাদ ও বাধা এবং সংসদের বাইরে দেশের বিভিন্ন জায়গায় কৃষক সংগঠনগুলির বিরোধিতা সত্ত্বেও তিনটি কৃষি বিলে ছাড়পত্র দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়া তিনটি কৃষি বিল রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনে পরিণত হল। এরপর কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি হলেই দেশের নতুন কৃষি আইন কার্যকর হয়ে যাবে। কেন্দ্রের বক্তব্য, নতুন কৃষি আইন কৃষকের স্বার্থ রক্ষা করবে। কৃষকরা নিজের এলাকার বাইরে অন্যত্র বা অন্য রাজ্যে তাঁদের উৎপাদিত পণ্য বিপণনের সুযোগ পাবেন। মধ্যসত্ত্বভোগী বা ফড়েদের বাধা থাকবে না।

আরও পড়ুন- আত্মনির্ভর ভারতে মূল ভূমিকা পালন করছেন কৃষকরা : ‘মন কি বাত’এ মোদি

বর্তমানে চাল, গম সহ বেশ কিছু কৃষিপণ্য চাষিরা নোটিফায়েড এলাকার বাইরে বিক্রি করতে পারেন না। তা ছাড়া নতুন আইনের ফলে কৃষকরা বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে কৃষি পণ্য উৎপাদন করতে পারবেন। যা তাদের অর্থনৈতিক উন্নতির সুযোগ করে দেবে।

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...