Wednesday, June 17, 2026

অভিনয় সামলেই পিএইচডি ডিগ্রি অর্জন ‘জুন আন্টি’র

Date:

Share post:

অভিনয় সামলেই কেরিয়ারে পেলেন সফলতা। অসম্ভবকে সম্ভব করে দেখালেন জুন আন্টি। পিএইচডি ডিগ্রি অর্জন করলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। যাদবপুর থেকে পিএইচডি করলেন তিনি। যার বিষয় ছিল রাজনীতিতে লিঙ্গ বৈষম্য।

সদ্যপ্রয়াত বাম নেতা শ্যামল চক্রবর্তীর মেয়ে উষসী চক্রবর্তী। দীর্ঘ ৫ বছর ধরে রাজনীতিতে লিঙ্গ বৈষম্য নিয়ে গবেষণা চালিয়েছেন তিনি। রাজনীতিটে সত্যিই কি মেয়েরা সুযোগ পান। রাজনৈতিক মঞ্চে ছেলেদের পাশে মেয়েদের অবস্থান ঠিক কেমন। এই সবটাই সন্ধান করেছেন উষসী। জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’ – র শুটিং চলাকালীন পিএইচডির জন্য ছুটি নিয়েছেন তিনি। কিন্তু আনন্দের দিনে ভারাক্রান্ত উষসীর মন। অগাস্ট মাসের শুরুতেই সিটু নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল চক্রবর্তী করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর পিএইচডি’র এই সফলতা বাবা না দেখে যেতে পারায় মুষড়ে পড়েছেন ঊষসী।

আরও পড়ুন- বিজ্ঞান মঞ্চ’র উদ্যোগে রক্তগোলাপ দিয়ে কোভিড-জয়ীদের সংবর্ধনা

নিজের ফেসবুক ওয়ালে ঊষসী লেখেন, “খুব খারাপ সময় কাটিয়েছি গত এক-দেড় মাস। গত এক বছর নানা সময়ে বাবা জানতে চেয়েছেন কবে থিসিস জমা দেব। উত্তর দিতে পারিনি। তখনও কাজ শেষ হয়নি। তারপর মার্চ মাস থেকে লকডাউন। অনিশ্চিত হয়ে গিয়েছিল ভবিষ্যত। কবে ইউনিভারসিটি খুলবে, কবে জমা দেব কেউ বলতে পারত না। জুলাই মাসে যখন শুনলাম অনলাইন জমা হচ্ছে, তখন বললাম একটা মাস একটু সুস্থ থাকো বাবা। সেপ্টেম্বরে জমা দেব থিসিস। বললেন ওরে সেপ্টেম্বর মানে তো এখনও দু মাস। অনেক দেরী।” তিনি জানান, ৬ অগাস্ট বাবার মৃত্যুর পর তিনি ভেবেছিলেন, সময় মতো থিসিস জমা দিতে পারবেন না। কিন্তু টানাপোড়েনের মধ্যেও নিজের লক্ষ্যে অবিচল থাকতে পেরেছেন উষসী।

আরও পড়ুন- টাকাভর্তি ব্যাগ ফেরালেন বনগাঁর দুই যুবক

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...