Friday, April 3, 2026

ল্যাপটপে খবর পড়ছেন ‘ঠাম্মা’, ছবি শেয়ার করলেন নাতি

Date:

Share post:

ঘরের ভিতরে একটি চেয়ারে বসে আছেন এক বৃদ্ধা। সামনে খোলা ল্যাপটপ। সেখানে তিনি মালয়ালম ভাষার জনপ্রিয় দৈনিক মাতৃভূমি পড়ছেন।

ইনি কেরলের থিসুর জেলার ৯০ বছর বয়সী ‘ঠাম্মা’ মেরি ম্যাথু। এই বয়সেই তিনি শিখেছেন ল্যাপটপে কাজ করা। সেরকমই একদিনের ছবি শেয়ার করেছেন তাঁর নাতি অরুণ থমাস। রেডিট নামে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটি শেয়ার করে অরুণ লিখেছেন, ‘‌ইনি আমার দিদা। একমাস ধরে শেখার পর থেকে এখন নিজে নিজেই তিনি চালাতে পারেন ল্যাপটপ। এখন তিনি ল্যাপটপেই নিউজপেপার পড়েন। আমার মনে হয় পরিবর্তনের সঙ্গে ওঁর মানিয়ে নেওয়ার মানসিকতাকে সবচেয়ে বেশি ধন্যবাদ দেওয়া উচিত।’‌

করোনা আবহে, অনেক পরিবারই, খবরের কাগজ নেওয়া বন্ধ করেছেন। যাঁদের সকাল সকাল চায়ের সঙ্গে খবরের কাগজটা দরকার হয়, সমস্যায় পড়েছেন সেই সব মানুষ। কিন্তু মেরীর কাছে এটি কোনও সমস্যাই নয়। ল্যাপটপের মাধ্যমে দেশবিদেশের সব খবরই থাকে মেরীর কাছে। বৃদ্ধার নাতি জানিয়েছেন, তিনি তাঁর দিদাকে একটি ল্যাপটপ টেবিল উপহার দিতে চান। যাতে তিনি সহজে এটি ব্যবহার করতে পারেন।

বয়সটা যে কোনও কাজেই কোনও ফ্যাক্টর নয়, তা এর আগেও প্রমাণ করেছেন অনেকেই। মন ভালো থাকলে, বয়স কোনও কাজেই বাধা হয়ে দাঁড়ায় না। কথাটা যে কতটা ঠিক, তা প্রমাণ করেছেন কেরলের থিসুর জেলার এই ‘‌ঠাম্মা’‌।

আরও পড়ুন-সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঘুরল ভাগ্যের চাকা!

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...