Saturday, June 27, 2026

সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঘুরল ভাগ্যের চাকা!

Date:

Share post:

প্রতিদিনের মতোই সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। নিজেও জানতেন না ঘুরে যাবে ভাগ্যের চাকা। মৎসজীবীর জালে উঠল ৫২ কেজির ভেটকি মাছ। ঘটনা দক্ষিণ ২৪ পরগণার সাগরের চকফুলডুবি গ্রামের। রাতারাতি লাখপতি হলেন বৃদ্ধা।

পুস্প কর নামে এক বৃদ্ধা সোমবার সকালে সমুদ্রের পারে মীন ধরতে জাল পেতেছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেন তাঁর জালে এক বিশালাকায় মাছ ধরা পড়েছে। অন্য মৎসজীবীদের সাহায্যে সেই মাছ তোলেন তিনি। জানা গিয়েছে,  বিশেষ প্রজাতির খো‌ড়োর ভেট‌কি মাছ। নিলামে যার দাম উঠেছে ৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকা। মৎসজীবীদের কথায়, মনে হচ্ছে জাহাজের ধাক্কায় আহত হয়ে নদীর ধারে চলে এসেছে মাছটি। বৃদ্ধার জালে মাছটি ওঠার পর তিনি মাছটিকে বাড়ি নিয়ে যান। স্থানীয় মাছ বাজারে ওই মাছের দাম ওঠে ৬২০০ টাকা প্রতি কেজি। বিশালাকার মাছটি দেখতে বাজারে ভিড় জমান বহু মানুষ।

আরও পড়ুন:রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষদের চাপে রাখতে কৌশলী চাল মুকুল রায় শিবিরের

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...