Saturday, April 4, 2026

পুরুলিয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ প্রধান, উপ-প্রধানের! ঘাসফুলের দখলে পঞ্চায়েতও

Date:

Share post:

নিজেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত পুরুলিয়ায় এবার ব্যাপক ভাঙন বিজেপিতে। বিজেপি পরিচালিত জয়পুর গ্রাম পঞ্চায়েত দখল করলো ঘাসফুল শিবির। বিজেপির প্রধান-উপপ্রধান-সহ পুরুলিয়ার একটি গ্রাম পঞ্চায়েতের মোট ১০জন সদস্য গেরুয়া ছেড়ে শাসক শিবিরে যোগ দিলেন। তাঁদের সঙ্গে ওই গ্রামের কমপক্ষে ৭০০টি পরিবারও বিজেপি ছেড়ে যোগ দিল তৃণমূল কংগ্রেসে।

আরও পড়ুন- রাজভবনের অন্দরে অর্থের টানাটানি! অতিরিক্ত ৫৩ লক্ষ দিতে পারবে না নবান্ন

বিজেপি ছেড়ে আসা নেতা কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। জেলা পরিষদের সভাধিপতি ছাড়াও এদিনের এই যোগদান অনুষ্ঠানে ছিলেন আরও দুই কো-অর্ডিনেটর সুসেন চন্দ্র মাঝি, মীরা বাউরি, স্থানীয় বিধায়ক শক্তিপদ মাহাতো ও জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শংকরনারায়ণ সিংদেও।

প্রসঙ্গত, জয়পুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৬টি। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৯টি আসন পেয়েছিল। এছাড়া তৃণমূল ২টি, নির্দল ৪টি ও কংগ্রেস ১টি পায়। বিজেপি পঞ্চায়েত গঠন করে। পঞ্চায়েত প্রধান অপর্ণা বাদ্যকর, উপপ্রধান হন মনোহর রাজোয়ার। তাঁরাই এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। সঙ্গে আরও ৮ সদস্য। ফলে বর্তমানে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। সেই জায়গায় বিজেপি কমে হল মাত্র ৩। নির্দলের আর কোনও সদস্য থাকল না।

তৃণমূলে যোগদানের পর তাঁরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তাঁদের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। বিজেপিতে থেকে কোনও কাজের সুযোগ পাচ্ছেন না তাঁরা। বরং, দুর্নীতিতে ভরে গিয়েছে বিজেপি দলটা। যাঁরা আদি বিজেপি তাঁরা সম্মান ও গুরুত্ব হারাচ্ছেন। অন্য দল থেকে আসা লোকেদের ই এখানে দাপট বেশি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...