Tuesday, April 7, 2026

মিমির সঙ্গে দুর্ব্যবহার করা ট্যাক্সি চালকের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ পুলিশের

Date:

Share post:

সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কটূক্তি ও কুরুচিকর অঙ্গভঙ্গি করার অভিযোগে ধৃত ট্যাক্সি চালক দেবা যাদবের বিরুদ্ধে আলিপুর আদালতে চার্জশিট জমা দিল গড়িয়াহাট থানার পুলিশ। এর আগে আলিপুর আদালতে গিয়ে বিচারকের সামনে গোপন জবানবন্দি দিয়েছিলেন মিমি। তারপর জেলে গিয়ে অভিযুক্তকে শনাক্তকরণের জন্য TI প্যারেড করেছিলেন অভিনেত্রী। অন্যদিকে, এ দিনই জামিনের আবেদনও করে ওই ট্যাক্সি চালকের আইনজীবী।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাতে জিম থেকে বাড়ি ফেরার পথে বালিগঞ্জ ফাঁড়ির কাছে সিগন্যালে দাঁড়িয়েছিলেন মিমি চক্রবর্তী। তাঁর গাড়ির কাঁচ খোলা ছিল। অভিযোগ, পাশে দাঁড়িয়ে থাকা এক মদ্যপ ট্যাক্সি চালক মিমিকে প্রথমে চোখ মারেন। তারপর সাংসদ অভিনেত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন মিমি। পরে গড়িয়াহাট থানায় অভিযোগ করার পর পুলিশ ওই ট্যাক্সি সমেত ওই চালককে গ্রেফতার করে।

মিমির বক্তব্য ছিল, ওই ট্যাক্সি চালককে ছেড়ে দিলে সে অন্য কোনও মহিলার সঙ্গেও এমন করতে পারতো। তার ট্যাক্সিতে কোনও মহিলা উঠলে, তিনিও বিপদে পড়তে পারতেন। তাই অভদ্র ট্যাক্সি চালককে উচিত শিক্ষা দিতেই তিনি বড় পদক্ষেপ নিয়েছিলেন বলে জানিয়েছিলেন মিমি।

আরও পড়ুন-রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষদের চাপে রাখতে কৌশলী চাল মুকুল রায় শিবিরের

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...