Saturday, May 23, 2026

হবে না দুর্গাপুজো! ঐতিহ্য রক্ষায় যোগীকে চিঠি বাংলা পক্ষ’র

Date:

Share post:

যে রামের হাত ধরে হয়েছিল অকাল-বোধন, সেই রামের রাজ্যেই এবার জারি হল দুর্গাপুজোর নিষেধাজ্ঞা। উত্তরপ্রদেশে হবে না এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এমন সিদ্ধান্তই জানিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু প্রবাদ আছে বাঙালিই বোঝে বাঙালির কষ্ট। তাই অতিমারির সমস্ত বিধি নিষেধ মেনে উত্তরপ্রদেশে দুর্গাপুজো করার দাবি জানাল বাংলা পক্ষ।

শুধুই ধার্মিক নয় দুর্গাপুজো বাঙালি জাতির এক বিশেষ ঐতিহ্য। কিন্তু সেই আনন্দই এবার কেড়ে নিতে চাইছেন যোগী আদিত্যনাথ। অতিমারির কারণে হবে না এই বছর দুর্গা উৎসব এমনটাই সাফ জানিয়েছেন তিনি।

কিন্তু বাংলার সম্মান রক্ষা করতে বরাবরই বাংলা পক্ষের ভূমিকা অপরিসীম। তাই উত্তরপ্রদেশের সেই সিদ্ধান্ত কখনোই যুক্তি-যুক্ত নয়। বাঙালির আচার-অনুষ্ঠান রক্ষা করতে দুর্গাপুজো করতেই হবে। শুধুই ধার্মিক নয়, ঐতিহ্য, ভালোবাসা ও অনুভূতিতে মোড়া বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব থেকে উত্তর প্রদেশের বাঙালিদের বঞ্চিত করা কখনোই উচিত নয়। এমনটাই জানিয়ে বাংলাপক্ষ চিঠি পাঠালেন রাম রাজ্যে। বাংলার মুখ্যমন্ত্রীকেও একটি বয়ান জমা দিয়েছেন তাঁরা। কোভিড থেকে রক্ষা পাওয়ার জন্য দূরত্ব বজায় রেখে সমস্ত স্বাস্থ্যবিধির নিয়ম মেনে দুর্গাপুজো করার আবেদন করেন তাঁরা।

আরও পড়ুন- চাকরির কথা বলে তিন তরুণীকে ফ্ল্যাটে আটকে দেহ ব্যবসা

 

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...