Friday, June 26, 2026

পূর্ব ভারতের বৃহত্তম সৌর বিদ্যুত্‍‌ প্রকল্প মন্দারমনির কাছে, শিলান্যাসে বিদ্যুত্‍‌মন্ত্রী

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই পূর্ব মেদিনীপুরের মন্দারমনির কাছে দাদন পাত্রবাড়ে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌর উদ্যান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই প্রকল্পটি গড়ে উঠছে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অধীনে৷

ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন করে প্রকল্পটি গড়ে তোলা হবে৷ পরে আরও ৭৫ মেগাওয়াট যুক্ত করা হবে। এই প্রকল্প নির্মাণের মোট খরচ ৭৫০ কোটি টাকা। জার্মানির KFW ব্যাংক ৬০০ কোটি টাকা ঋণ দিয়েছে, যা ১৫ বছরে নামমাত্র সুদে শোধ করতে হবে। প্রথম ৩ বছর কোনও অর্থ দিতে হবে না। বাকি ১৫০ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। এই প্রকল্পটি সম্পূর্ণ হতে সময় লাগবে দেড় বছর। প্রকল্পটি পূর্ব ভারতের সবথেকে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প হতে চলেছে বলেও দাবি করেন বিদ্যুৎ মন্ত্রী।

এই প্রকল্পে উৎপন্ন হওয়া বিদ্যুৎ, গ্রিডে দেওয়া হবে বলে জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেজন্য মন্দারমণিতে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংবহন নিগমের উদ্যোগে একটি ১৩২ কেভি সাবস্টেশনও তৈরি করা হচ্ছে বলে তিনি জানান‌।

আরও পড়ুন : দুর্গা সেজে ছবি পোস্ট করায় খুনের হুমকি, লন্ডনে পুলিশি নিরাপত্তা চাইলেন সাংসদ নুসরত

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...