Saturday, April 4, 2026

কী সেই ম্যাজিক? বাবরি রায়ের পর জানতে চান ওয়াইসি

Date:

Share post:

বাবরি মসজিদ ধ্বংস মামলায় লখনউ-এর বিশেষ সিবিআই আদালত সব অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিয়েছে। এই ঘটনাকে ভারতীয় বিচার বিভাগের জন্য একটি কালো অধ্যায় বলে উল্লেখ করলেন এআইএমআইএম প্রধান ও সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি মনে করিয়ে দেন, সুপ্রিম কোর্ট অযোধ্যা জমি বিতর্ক মামলার রায় ঘোষণার সময় বাবরি মসজিদ ধ্বংসকে আইনের শাসনের গুরুতর লঙ্ঘন এবং একটি গণ উপাসনালয় ধ্বংস করার জন্য পরিকল্পিত কাজ বলেছিল।

যদিও বর্তমান রায়ে আদালত স্পষ্ট জানিয়েছে, বাবরি মসজিদ ধ্বংসের পিছনে কোনও ষড়যন্ত্র ছিল না। আকস্মিকভাবে উন্মত্ত জনতা মসজিদ ভাঙতে শুরু করেছিল। ওয়াইসি বিচার বিভাগকে প্রশ্ন করেছেন, কীভাবে বোঝা গেল এটা ষড়যন্ত্র নয়? কী সেই ম্যাজিক যাতে একটি নির্দিষ্ট দিনে এতগুলো মানুষ ভারতের নানা জায়গা থেকে এসে মসজিদে প্রবেশ করল, তারপর বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে তা ভাঙতে শুরু করল? গোটাটাই স্বতঃস্ফূর্ত? চক্রান্ত নয়? তাহলে শুধু এটা বলার জন্যই বিচার বিভাগকে এত বছর সময় নিতে হল কেন?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...