Tuesday, June 23, 2026

হাথরাসে নাটক করে কেরিয়ার বাঁচাতে নেমেছেন রাহুল: বিজেপি

Date:

Share post:

হাথরাসে একটি দলিত মেয়ের উপর যে জঘন্য অত্যাচারের ঘটনা ঘটেছে, তার নিন্দা করে কড়া ব্যবস্থা নিচ্ছে উত্তরপ্রদেশ প্রশাসন। আর এই ঘটনাকে নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরির মশলা হিসাবে ব্যবহার করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই চেষ্টা নিন্দনীয়। হাথরাসের ঘটনার পর বৃহস্পতিবার রাহুলের সারা দিনের কর্মসূচি নিয়ে এই প্রতিক্রিয়া দিল বিজেপি। দলের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াতে নেমেছে কংগ্রেস। রাহুল গান্ধী কখনোই ধারাবাহিক, রাজনৈতিক ভূমিকা পালন করেন না। হঠাৎ এখন নিজের ব্যর্থ রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে হাথরাসের দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে নাটক করতে নেমে পড়েছেন। উত্তরপ্রদেশের বিজেপি সরকার যখন দোষীদের দ্রুত শাস্তি দিতে সক্রিয়, তখন কংগ্রেসের উত্তেজনা ছড়ানোর এই চেষ্টা নিন্দনীয়। হাথরাস নিয়ে নাটক করলেও রাহুল কেন চুপ কংগ্রেস শাসিত রাজস্থানে দলিত কন্যা ধর্ষণের ঘটনায়? প্রশ্ন বিজেপির।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...