Friday, April 3, 2026

বাংলাদেশে পেঁয়াজ রফতানি করতে চায় ইরান

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশে পেঁয়াজ রফতানি করতে চায় ইরান। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নফর জানিয়েছেন , ইরানে তুলনামূলকভাবে পেঁয়াজের দাম অনেক কম। বাংলাদেশে পেঁয়াজ রফতানির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে । এছাড়া খেজুর, গম, কিসমিস ইত্যাদি পণ্য রফতানি করা নিয়েও আলোচনা চলছে ।
বৃহস্পতিবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাতে ইরানের রাষ্ট্রদূত এই কথা জানান ।
এদিনের বৈঠকে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি, বায়োটেকনোলজি, অ্যাগ্রো ফুড প্রসেসিং ও প্যাকেজিং, জলবায়ু অভিঘাতসহনশীল বিভিন্ন জাত উদ্ভাবন ও গবেষণা, বাণিজ্য নিয়ে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি । ইরানের রাষ্ট্রদূত বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে। যা খুবই প্রশংসনীয়।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইরানের কৃষিক্ষেত্রসহ অনেক বিষয়ে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়া দু’দেশের বেসরকারি খাতের ব্যবসায়ী ও উদ্যোগপতিদের পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করা সম্ভব ।
তিনি বলেন, ইরান বাংলাদেশ থেকে চা, পাট, আম, মশলাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও শাকসবজি নিতে আগ্রহী। বাংলাদেশে খেজুর, গম, পেঁয়াজ, কিসমিস প্রভৃতি রফতানির আগ্রহপ্রকাশ করেন।
বাংলাদেশের কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের নানান উদ্যোগের ফলে কৃষিতে অভাবনীয় সাফল্য এসেছে। এখন মূল লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণ ও আধুনিকীকরণ করা। সেজন্য কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাত করা সরকার অগ্রাধিকার দিচ্ছে ।
কৃষিমন্ত্রী ইরানের রাষ্ট্রদূতকে বাংলাদেশে পেঁয়াজ রফতানির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার অনুরোধ জানান।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...