Tuesday, April 7, 2026

চাপের মুখে বারোয়ারি দুর্গাপুজোয় ছাড় যোগী সরকারের

Date:

Share post:

চাপের মুখে অবশেষে বারোয়ারি দুর্গাপুজোয় সায় দিতে বাধ্য হল যোগী সরকার। দশমীর দিন রামলীলার অনুমতি ছিল, কিন্তু সর্বজনীন দুর্গাপুজোর অনুমতি দেওয়া হবে না বলে নির্দেশ জারি করে উত্তরপ্রদেশ সরকার। এই নিয়ে শুধু সেই রাজ্যেই নয়, দেশ জুড়ে বাঙালিদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। প্রশ্ন ওঠে যদি সংক্রমণের আশঙ্কা থেকেই এই নিষেধাজ্ঞা, তাহলে রামলীলার ক্ষেত্রে তা শিথিল করা হচ্ছে কেন? রামলীলায় ছাড় দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন অনেক বাঙালি বিজেপি সাংসদ-নেতাই। যোগী আদিত্যনাথের সিদ্ধান্ত ‘অযৌক্তিক’ বলে সরব হন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার আদিত্যনাথকে চিঠি লিখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানান।

বিজেপির নেতৃত্বের কথায়, পশ্চিমবঙ্গে দুর্গাপুজোতে, বিসর্জনে প্রশাসনিক হস্তক্ষেপ করা হয় বলে এত দিন শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেছে তাঁদের দল। এখন যদি বিজেপি-শাসিত রাজ্যেই বারোয়ারি দুর্গাপুজোয় নিষেধাজ্ঞা জারি হয়, তা হলে নির্বাচনের আগে তার তৃণমূলের প্রচারের পালেই হাওয়া দেবে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকেও জানানো হয়। পরে সিদ্ধান্ত পাল্টায় যোগী প্রশাসন। দুর্গাপুজো, রামলীলা ছাড়াও রাজনৈতিক জনসভা করার অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

আরও পড়ুন-ফের নৃশংস যোগীর রাজ্য, ভাদোহির মাঠ থেকে উদ্ধার কিশোরীর ক্ষতবিক্ষত দেহ

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...