Wednesday, June 24, 2026

শিলিগুড়ি থেকে ১৭ কোটি টাকার সোনা উদ্ধার ডিআরআইয়ের

Date:

Share post:

শিলিগুড়ি থেকে সোনার বিস্কুট উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরে আধিকারিকরা। যার মূল্য প্রায় ১৭ কোটি টাকা। ঘটনায় জড়িত থাকায় ৪ জনকে গ্রেফতার করেছে ডিআরআই। তাদের নাম রাজু রাম, সুনীল কুমার, নিশান্ত কুমার ও দীপক কুমার। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা নিয়েও খোঁজ শুরু করেছে ডিআরআই।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করেন আধিকারিকরা। ফাঁসিদেওয়ার গোয়ালটুলিতে ট্রাক আটক করেন আধিকারিকরা। জানা গিয়েছে, ওই ট্রাক থেকে ২০২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। যার ওজন ৩৩ কেজি ২৫২ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ১৭ কোটি ৫১ লক্ষ ৭১ হাজার ১৬৮ টাকা। পুলিশ সূত্রে খবর, ইন্দো-মায়ানমার সীমান্ত হয়ে বিদেশি সোনাগুলি অসমে পাচারের পরিকল্পনা ছিল। ধৃতদের চারজনের মধ্যে একজন ড্রাইভার, একজন নিরাপত্তারক্ষী ও বাকি দুজন হেল্পার। জেরায় পুলিশকে জানিয়েছে, তারা সবাই রাজস্থানের বাসিন্দা। ধৃতদের মধ্যে নিশান্তের পোশাকের ভেতর থেকে ৫০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। বাকি বিস্কুট দীপকের ট্রলিতে রাখা ছিল।

আরও পড়ুন:“অপমানিত হয়ে দায়িত্ব ছাড়লেন”- ঘোষণা তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...