Friday, March 13, 2026

বিজেপির মডেলকে আক্রমণ, হিন্দুত্ব নিয়ে কীসের ইঙ্গিত গোবিন্দাচার্যর?

Date:

Share post:

একসময়ের কট্টর বিজেপিনেতা। পরে বিদ্রোহী।

তবে তিনি চিরকাল হিন্দুত্বের মুখ।

এহেন চিরবিতর্কিত গোবিন্দাচার্য শনিবার কলকাতায় কার্যত ধুয়ে দিলেন বিজেপিকে। বৈঠক করলেন হিন্দু সংহতিসহ রাজ্যের হিন্দুত্ববাদী সংগঠনগুলির সঙ্গে। জানালেন, নিঃস্বার্থভাবে হিন্দুদের স্বার্থে প্রকৃত লড়াই করতেই হবে। বিজেপির ভূমিকায় যে তিনি খুশি নন, বিকল্প ভাবনা চাইছেন, তাও স্পষ্ট। গোবিন্দাচার্য একেবারে মোদিমডেলের গোড়ায় আঘাত করে বলেছেন,” বিদেশি ঘরানার বিকাশ চাই না। স্বদেশি বিকাশ চাই।” মোদির কৃষিবিলের তীব্র সমালোচনা করেছেন তিনি। বস্তুত গোবিন্দাচার্যর সঙ্গে কথা বলে হিন্দুত্ববাদী নেতারা বিকল্প স্রোতে এগোতে উৎসাহী হয়ে উঠেছেন যা হিন্দুত্ব ও দেশীয় সংস্কৃতির মডেলকে সামনে রাখবে। বাংলার অন্যতম সংগঠন হিন্দু সংহতির সভাপতি দেবতনু ভট্টাচার্যর সঙ্গেও তাঁর সবিস্তার কথা হয়। সূত্রের খবর, এঁরা মনে করছেন বিজেপি মূল আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে। বাংলার বিজেপিও আর তাঁদের চেনা বিজেপি নেই। এক অচেনা সংস্কৃতির সুবিধেবাদী রাজনীতি চলছে। গোবিন্দাচার্য সনাতনী বাঙালি হিন্দু প্রথায় বাংলায় আন্দোলনে উৎসাহ দেন। এদিনের কর্মসূচির পর বিষয়টি তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। গোবিন্দাচার্য সারা দেশে সফর শুরু করেছেন। হিন্দু সংগঠনগুলির সঙ্গে বসছেন। বাংলায় একসময়ে তপন ঘোষের নেতৃত্বে হিন্দু সংহতি সাড়া ফেলেছিল। তপনবাবুর মৃত্যুর পর এখন সভাপতি হিসেবে সংগঠন দেখছেন দেবতনু ভট্টাচার্য। এদিন তিনিও ছিলেন গোবিন্দাচার্যের কর্মসূচিতে।

আরও পড়ুন-কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কে এন গোবিন্দাচার্য

spot_img

Related articles

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...