Thursday, June 25, 2026

রবিবাসরীয় শারজায় মুম্বইয়ের বড় জয়, ব্যর্থ হল ওয়ার্নারের ইনিংস

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ানস – ২০৮/৫
সানরাইজার্স হায়দ্রাবাদ – ১৭৪/৭

৩৪ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ানস

দর্শকশূন্য শারজা ক্রিকেট স্টেডিয়ামে রবিবাসরীয় দুপুরে ‘হিটম্যান’-এর ব্যাট ব্যর্থ হলেও বড় স্কোরের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। কুইন্টন ডি’ককের হাফ-সেঞ্চুরি এবং কাইরন পোলার্ড ও ক্রুনাল পান্ডিয়ার ঝোড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৮ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স৷ ডি’কক দুরন্ত হাফ-সেঞ্চুরি(৬৭) করে দলকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়।

প্রথম ব্যাটি করে সানরাইজার্স হায়দরাবাদের সামনে ২০৯ রানের টার্গেট রাখে মুম্বই ইন্ডিয়ান্স।
ক্যাপ্টেন রোহিত ব্যর্থ হয়েও শেষ ওভারে ক্রুনাল পান্ডিয়ার ৪ বলে ২০ রানের ইনিংসকে মুম্বইকে ২০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে৷ শেষ পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে৷ ৩৯ বলে চারটি ওভার বাউন্ডারি ও চারটি বাউন্ডারির সাহায্যে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি৷ হার্দিক পান্ডিয়ার ১৯ বলে ২৮ এবং কাইরন পোলার্ডের ১৩ বলে ২৫ রান মুম্বই ইন্ডিয়ান্সকে দু’শো রানের গণ্ডি পাড় করতে সাহায্য করে৷

আরও পড়ুন- মুকুলের সংবর্ধনা সভায় গরহাজির দিলীপ ঘোষ গোষ্ঠী, চাপেই থাকলেন কেন্দ্রীয় সহ-সভাপতি

জবাবে ২০৯ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ওয়ার্নারের দল ১৭৪ রানে থেমে যায়। ওয়ার্নার ৪৪ বলে ৬০ রান, বেয়ার্স্ট ১৫ বলে ২৫ এবং মনীশ পাণ্ডের ১৯ বলে ৩০ রানও হায়দ্রাবাদের পরাজয় রুখতে পারেনি। পাঁচ ম্যাচের তিনটিতে জিতে রোহিত বিগ্রেড পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...