Monday, March 16, 2026

নিঁখোজ নাবালিকার ছিন্নভিন্ন দেহ উদ্ধার ক্ষেত থেকে, ঘটনাস্থল ফের উত্তরপ্রদেশ

Date:

Share post:

পরিবার সূত্রে খবর, ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ হয়েছিল সেই কিশোরী। তারই ছিন্নভিন্ন দেহ মিলল ক্ষেত থেকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানৌর জেলার দেহাত গ্রামে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কিশোরীর দুই আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।

গণধর্ষণ করে খুনের ঘটনায় গত কয়েকদিনে রেকর্ড করে ফেলেছে উত্তরপ্রদেশ। প্রথমে হাথরাস, তারপর বলরামপুর, তারপর একে একে সামনে আসে আরও কিছে একই ধরণের ঘটনা। হাথরসের ঘটনায় যখন সারা দেশ ক্ষোভে ফুঁসছে, ঠিক সেই সময়ে কানৌরের এই ঘটনার খবরে আর্ও তিক্ত হল পরিস্থিতি। ফলে যোগী রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

আরও পড়ুন : হাথরাসে ধর্ষকদের সমর্থনে বিক্ষোভ, অভিযোগ, মদত শাসকদলের

পুলিশসূত্রে খবর, ক্ষেতের মধ্যে দেহটি খণ্ডখণ্ড অবস্থায় পাওয়া গিয়েছিল। তাদের প্রাথমিক অনুমান, গণধর্ষণ করে খুন করা হয়েছে এই নাবালিকা কিশোরীকেও। একই অভিযোগ তুলেছে মৃতার পরিবারও। পুলিশ জানিয়েছে, তাঁরা দেহের বিভিন্ন অংশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

কানপুর দেহাত পুলিশ সুপার কে কে চৌধুরী জানিয়েছেন, মৃতার পরিবারের বয়ান অনুযায়ী, জমি নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে নাবালিকাকে। তদন্তে নেমে এরপরেই গ্রেফতার করা হয় দুই আত্মীয়কে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে এদিনই উত্তরপ্রদেশের পিলিভিটে এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের তরফ থেকে অভিযোগ পাওয়ার পরই ওই নাবালিকাকে উদ্ধার কাজে লাগে বিশালপুর থানার পুলিশ। তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নাবালিকার বাড়ি বিশালপুর এলাকায়।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...