Saturday, April 4, 2026

টিটাগড়ে CID, বিজেপি নেতা খুনে অগ্নিগর্ভ এলাকা

Date:

Share post:

সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীশ শুক্ল খুনের ঘটনায় কার্যত রণক্ষেত্র টিটাগড় চত্বর। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর-বোমাবাজি। চলছে অবরোধ। রাস্তায় অগ্নিসংযোগ বিজেপি সমর্থকদের। বেশকিছু দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

অন্যদিকে, এলাকা ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এসেছে RAF, কমব্যাট ফোর্স। উন্মত্ত বিজেপি সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধ পুলিশের। জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল।

ঘটনার তদন্তে ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছে CID দল। তাঁরা টিটাগড় থানার আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। ঘটনার বিবরণ নিচ্ছেন। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, CID রাজ্য সরকারের অধীনে। তাই মনীশ শুক্ল খুনের ঘটনায় সঠিক তদন্ত সম্ভব নয়। বিজেপি CBI তদন্তের দাবি তুলেছে।

আরও পড়ুন-টিটাগড়ের খুনের ঘটনা নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে রাজ্য পুলিশের কার্যত নিষেধাজ্ঞা

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...