Tuesday, March 24, 2026

সারপ্রাইজ ভিজিট! করোনা নিয়েই হাসপাতাল ছেড়ে বেরিয়ে সমর্থকদের দেখা দিলেন ট্রাম্প!

Date:

Share post:

করোনা নিয়েই হাসপাতাল ছেড়ে আচমকা বেরিয়ে পড়লেন। তারপর সমর্থকদের মাঝে ‘সারপ্রাইজ ভিজিট’ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে অপ্রত্যাশিতভাবে সামনে দেখে তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়ল জনতা। অসুস্থ শরীরে অল্প কিছুক্ষণ সারপ্রাইজ ভিজিট করে আবার হাসপাতালে ফিরে এলেন প্রেসিডেন্ট। শরীর স্থিতিশীল থাকলে সোমবার তাঁকে ছেড়ে দিতে পারে হাসপাতাল। তারপরেও যদিও নিয়মমত তাঁর কোয়ারিনটিনে থাকার কথা। তবে সে সব তিনি কতটা মানবেন তা নিয়ে অনেকেই সন্দিহান।

আরও পড়ুন- কৃতী পড়ুয়াদের সংবর্ধনা, নবান্নে ভার্চুয়াল অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

আসলে ডোনাল্ড ট্রাম্প মানেই চমক। তা সে প্রাণঘাতী করোনা হোক আর যাই হোক। সমালোচনার পরোয়া না করে গতকাল এমন এক কাণ্ড করলেন, যার সমর্থন আর নিন্দা দুইই শুরু হয়েছে প্রবলভাবে। অনেকেই বলছেন, সমস্ত সমীক্ষায় এমনিতেই প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের থেকে পিছিয়ে আছেন ট্রাম্প। ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনা আক্রান্ত হওয়ায় তাঁর পূর্ব নির্দিষ্ট প্রচার কর্মসূচিগুলি স্থগিত রয়েছে। এই অবস্থায় সশরীরে হাজির থেকে সমর্থকদের চাঙ্গা করতেই তাঁর এই সারপ্রাইজ ভিজিট। এর পাশাপাশি করোনাভাইরাস যে তাঁকে আদৌ কাবু করতে পারেনি, তা দেখানোরও দায় ছিল ৭৪ বছরের মার্কিন প্রেসিডেন্টের। এর আগে তিনি টুইট করে জানান যে, তিনি একটি ‘সারপ্রাইজ ভিজিট’ করবেন। এরপরই এসইউভিতে চড়ে নিজের কনভয় নিয়ে করোনা আক্রান্ত ট্রাম্প হাসপাতাল ছেড়ে কিছুক্ষণের জন্য বেরিয়ে যান। সমর্থকদের উৎসাহ দেন ও অভিনন্দন জানান।

এদিকে, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ডা. সিয়ান কনলে ট্রাম্পের মেডিক্যাল আপডেট দেওয়ার সময় জানান, তাঁকে অক্সিজেন দিতে হয়েছিল। শুক্রবার সকালে হঠাৎ করেই প্রেসিডেন্টের অক্সিজেনের মাত্রা কমে ৯৪ শতাংশের নিচে নেমে আসে। কনলে জানান, তখনও নাকি কিছুতেই অক্সিজেন নিতে চাইছিলেন না ট্রাম্প। বলছিলেন, তাঁর কোনও সমস্যা নেই। তবু তাঁর মেডিক্যাল টিম জোর করেই তাঁকে অক্সিজেন দেয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। সব ঠিক থাকলে সোমবার ওয়াশিংটনের মিলিটারি হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ফিরতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...