Saturday, April 4, 2026

মণীশ শুক্লা খুনে পুলিশ জড়িত থাকার অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি অর্জুনের

Date:

Share post:

বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে জড়িত আছে পুলিশ। এই অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানালেন অর্জুন সিং। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, ”টাকার বিনিময়ে এই খুন করানো হয়েছে।” তাঁর কথায়, ‘‘প্রতিদিন যাতায়াতের পথে একবার অন্তত ওই অঞ্চলে যাই। আমি ঘটনার সময় ওখানে ছিলাম না। থাকলে আমারও মৃত্যু হতে পারত। আবার আমিও বেঁচে যেতে পারতাম।’’

মণীশ শুক্লা খুন হওয়ার পরই অর্জুন সিংয়ের দিকে আঙুল তোলে রাজনৈতিক মহলের একাংশ। এ প্রসঙ্গে এদিন বিজেপি নেতা বলেন, ‘‘আমরা মোঘল নই। যারা নিজেদের পরিবারের মধ্যে খুন করে।’’ মণীশ শুক্লার ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাইন এমএম পিস্তল দিয়ে খুন করা হয়েছে। অর্জুন সিং বলেন, ‘‘এর থেকেই স্পষ্ট যে এই খুনে পুলিশের যোগ আছে। তাই এই খুনের কিনারা করতে সিবিআই তদন্ত করতে হবে।’’

প্রসঙ্গত, মণীশ খুনে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন। খুনের কিনারা করতে তদন্তে নেমেছে বিশেষ তদন্তকারী দল। সিআইডি আধিকারিকদের পাশাপাশি ওই দলে আছে বারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারীরাও। ইতিমধ্যে দু’জনে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম গুলাব শেখ এবং মহম্মদ খুররম। প্রাথমিক তদন্তে অনুমান পুরনো শত্রুতার বদলা নিতেই এই খুন করা হয়েছে।

আরও পড়ুন:পুরনো শত্রুতার জের, বাবার খুনের বদলা নিতেই সরানো হল মণীশকে!

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...