Saturday, April 4, 2026

শীতে বাড়বে করোনার প্রকোপ, আশঙ্কার কথা শোনাল হু

Date:

Share post:

শীতকালে বাড়বে করোনার সংক্রমণ। এই আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। শীত পড়তেই নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে বিশ্বের একাধিক দেশে। বিশ্বে এখন প্রতি ১০ জনের মধ্যে ১ জন করোনাভাইরাসে আক্রান্ত। এমনই উদ্বেগজনক তথ্য প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেইসঙ্গে সতর্ক করে বলল, সামনে আরও কঠিন সময় এগিয়ে আসছে। শীতে সংক্রমণ বেশি ছড়াবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা দাবি করেছেন, এই মুহূর্তে বিশ্বে প্রতি ১০ জনের মধ্যে ১ জন করোনা সংক্রমিত। পজিটিভ করোনা রোগীর সংখ্যা ২০ গুণেরও বেশি। শীত পড়ার পর এই সংখ্যা আগামী কয়েক মাসে আরও বাড়বে। হু-র বিশেষজ্ঞদের বক্তব্য,উত্তর গোলার্ধে ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে। ঠান্ডা বাড়লেই করোনা সংক্রমণ বাড়বে। গত বছর শীতকাল থেকেই করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছিল। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তাই অত্যন্ত উদ্বেগজনক কাটবে ধরে নেওয়া যায়।

আরও পড়ুন-১০৫ দিন কোভিড পজিটিভ প্রৌঢ়া, হাসপাতালকে ৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ কমিশনের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...