Monday, April 6, 2026

ভোট লুঠ করতে এলে খেদো বাঁশ নিয়ে তৈরি থাকার নিদান দিলীপের!

Date:

Share post:

পাথর প্রতিমার ইন্দ্রপুরের সভায় দাঁড়িয়ে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক দিলেন দিলীপ ঘোষ। কর্মী সমর্থকদের নিদান দিলেন ভোট লুঠ করতে এলে হেঁটে ফিরতে দেবেন না। তিনি বলেন, ‘বহিরাগতরা ভোট লুট করতে এলে প্রতিরোধ গড়ে তুলতে হবে বিজেপির কর্মী-‌সমর্থকদের। সঙ্গে নিতে হবে গণতন্ত্রে বিশ্বাসী সাধারণ মানুষকে। প্রয়োজনে বাঁশের লাঠি তৈরি রাখতে হবে।’

মঙ্গলবার পাথরপ্রতিমার জি-প্লটের সীতারামপুর ঘাটে নামেন দিলীপ ঘোষ। সেখান থেকে তিনি কৃষি বিলের সমর্থনে মিছিল করে পৌঁছান ইন্দ্রপুর বাজারে। সেখানে আমফান দুর্নীতি নিয়ে জনসভায় কড়া ভাষায় তৃণমূলকে তোপ দেগে দিলীপ বলেন,‘কৃষকের স্বার্থে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি বিল চালু করছেন। যাতে গরীব কৃষকরা উপকৃত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করছেন। তাহলে উনি কি কৃষক দরদী ? এই সরকার হচ্ছে কাটমানির সরকার। ওরা গরিবদের টাকা লুট করে নিজেদের পকেট ভরিয়েছে। প্রতিবাদ করলে তাদের ওপরে অত্যাচার করা হচ্ছে। পুলিশকে দিয়ে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। মানুষ খুন হচ্ছে। মহিলারা ধর্ষিতা হচ্ছে আর উনি রাস্তায় নেমে হাঁটছেন। আপনার লজ্জা থাকা উচিত।’

মেদিনীপুরের সাংসদ বলেন, ‘ ১৯ শে হাফ আর ২১ শে সাফ। সামনে বিধানসভা ভোটে ওদের বিদায় নিতে হবে। বিধানসভার ভোটে বহিরাগতদের নিয়েই তৃণমূলে ভোট লুট করার চেষ্টা করবে। আপনাদের আমি বলে যাচ্ছি। খেদো বাঁশ নিয়ে তৈরি থাকবেন। ভোট লুট করতে এলে তাদের মেরে কোমর ভেঙে দেবেন। তাছাড়া এবার বিধানসভা ভোটে দিল্লির কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা হবে। বুথের ১০০ গজের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হবে না। ঢুকলে ওদের উপযুক্ত ব্যবস্থা করা হবে।’

আরও পড়ুন- ছোট করদাতাদের স্বস্তি: জমা দেওয়া যাবে ত্রৈমাসিক রিটার্ন

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...