Wednesday, April 1, 2026

ময়দানে তিন প্রধানের বৃত্ত সম্পূর্ণ, নয়া স্পনসর জার্সি নিয়ে ফিরছে মহামেডান

Date:

Share post:

ময়দানে আবার স্বমহিমায় তিন প্রধান। ময়দানে গৌরব হারিয়ে স্মৃতির আড়ালে চলে যাওয়া মহামেডান ফিরছে, এবার জাঁকিয়ে।

মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো মহমেডান স্পোর্টিংও পেয়ে গেল ইনভেস্টর। তবে দুই প্রধানের সঙ্গে মহামেডানের পার্থক্য রয়েছে শেয়ার বিক্রি নিয়ে। বাগানের মতো ৮০% বা ৭৬% নয়, ৫০% শেয়ার ছাড়লেন মহমেডান কর্তারা। অর্থাৎ দুই পক্ষের কাছেই থাকছে পঞ্চাশ শতাংশ শেয়ার। ক্লাব পরিচালনায় দু তরফেরই থাকছে সমান অধিকার।

মহামেডান স্পোর্টিংয়ের নতুন ইনভেস্টর বা স্পনসর হল বাঙ্কারহিল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল নতুন ইনভেস্টরের নাম। উন্মোচিত হল স্পনসরের লোগো দেওয়া নতুন জার্সি। উপস্থিত ছিলেন ক্লাব ও ইনভেস্টর সংস্থার কর্তারা।

আরও পড়ুন- মমতার সভায় ঢুকতে গেলে আগে করোনা টেস্ট মেদিনীপুরে

অনুষ্ঠানে মহমেডান সচিব ওয়াসিম আক্রম বলেন, আমরা বাঙ্কারহিল নামের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। মার্কেট কিউব সংস্থাটিরই মাদার কোম্পানি এই বাঙ্কারহিল। যাদের নাম আগে ইনভেস্টর হিসেবে উঠে এসেছিল। এখন থেকে মহমেডান স্পোর্টিং, বাঙ্কারহিল, মার্কেট কিউব নামে পরিচিত হবে।

Related articles

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...