Monday, March 16, 2026

সোশ্যাল মিডিয়ায় মোদিকে টেক্কা রাহুলের

Date:

Share post:

বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালে নির্বাচনী প্রচারের সময় থেকেই প্রধানমন্ত্রীর সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছিল। নেটিজেনদের মধ্যে নিজের জনপ্রিয়তা বজায় রাখতে সোশ্যাল মিডিয়াকে বরাবর ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিন্তু গত কয়েক দিনে বদলে গিয়েছে সেই ছবি। ফেসবুকে জনপ্রিয় হয়ে উঠেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাহুল গান্ধীর ফেসবুক পেজে এনগেজমেন্ট বেড়েছে প্রায় ৪০ শতাংশ। ফেসবুক অ্যানালাইটিকসের থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই মূল্যায়ন বলে জানিয়েছে কংগ্রেস। রাহুলের পোস্টে ১৩.৯ মিলিয়ন এনগেজমেন্ট লক্ষ্য করা গিয়েছে।  যদিও ফেসবুকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কেন হঠাৎ এই জনপ্রিয়তা? কংগ্রেসের একাংশ মনে করছে, হাথরাসে ১৯ বছরের তরুণীকে ধর্ষণের বিরুদ্ধে গর্জে ওঠায় সোশ্যাল মিডিয়ায় রাহুলের জনপ্রিয়তা বেড়েছে। দলিত কন্যাকে ধর্ষণ থেকে পরিবারের অনুমতি ছাড়াই সৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোচ্চার হয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেছেন তাঁরা। সুবিচার পাওয়া পর্যন্ত নির্যাতিতার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন:হাথরসের কাণ্ডে পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা কোথায় ?যোগী সরকারকে জিজ্ঞাসা সুপ্রিম কোর্টের

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...