Tuesday, June 23, 2026

“মহিলাদের সম্মান করা তোমরা শেখোনি”, বিজেপি আইটি সেলকে তুলোধনা মিমির

Date:

Share post:

যোগী রাজ্য উত্তরপ্রদেশের হাথরাস ও বলরামপুরে দলিতকন্যাদের গণধর্ষণ ও হাথরাসে হত্যার ঘটনা নিয়ে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। এরই মধ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বিজেপি নেতা শ্যাম প্রকাশ দ্বিবেদির বিরুদ্ধেও এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কেন বারবার উত্তর প্রদেশেই এমন ঘটনা ঘটছে? প্রত্যক্ষ বা পরোক্ষে কেন নাম জড়িয়ে যাচ্ছে গেরুয়া শিবিরের নেতাদের? তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপান-উতর তৈরি হয়েছে। বিজেপি শাসিত এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন- ট্র্যাক্টরের সিটে গদি নিয়ে বসে কৃষকদের আন্দোলন হয় না, রাহুলকে ঠুকল বিজেপি

এই পরিস্থিতির মধ্যেই আবার বেফাঁস মন্তব্য করে বিতর্ক আরও উসকে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তাঁর মন্তব্য, “বাবা-মায়েরা মেয়েদের ঠিক শিক্ষা দিলে তবেই ধর্ষণ বন্ধ হবে।” এই মন্তব্যের পরই চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। এবার এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ তথা টলিউডের শীর্ষ অভিনেত্রী মিমি চক্রবর্তী।

প্রয়াগরাজে বিজেপি নেতার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ এবং বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং-এর ধর্ষণের মন্তব্য উল্লেখ করে এবং স্ক্রিন শর্ট দিয়ে মিমি একটি টুইট করেছেন। সেখানে সাংসদ-অভিনেত্রী লিখছেন, “নিজেদের দিকে তাকাও। বিজেপি আইটি সেল, তোমরাও রয়েছ এর মধ্যে।
দেখো সবসময়ের মতো আবার যদি আমাকে নিয়ে ট্রোল করা যায়। আমায় আমার ছবি বা ভিডিও নিয়ে ট্রোল করা যায়। অথবা আমার ছবির কমেন্ট সেকশনে এসে আমায় গালাগাল দেওয়া। কারণ, মহিলাদের সম্মান করা তোমারা শেখো নি। বেটি বাঁচাও বললেই বেটিরা বেঁচে যায় না।”

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...