Tuesday, June 23, 2026

ট্র্যাক্টরের সিটে গদি নিয়ে বসে কৃষকদের আন্দোলন হয় না, রাহুলকে ঠুকল বিজেপি

Date:

Share post:

সংসদে পাশ হওয়া নতুন কৃষি আইনের বিরুদ্ধে গত রবিবার পাঞ্জাবে তিনদিনের ট্র্যাক্টর র‍্যালির সূচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আন্দোলনের সময় রাহুলকে ট্র্যাক্টরে বসে থাকতে দেখা যায়। ছবিতে দেখা গিয়েছে, ট্র্যাক্টরের সিটের উপর কুশনের গদিতে বসে আছেন রাহুল। কৃষকদের অধিকার নিয়ে আন্দোলনের সময় কংগ্রেস সাংসদের এই বিলাসিতা নিয়ে এবার প্রশ্ন তুলল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি ও স্মৃতি ইরানি এই নিয়ে কংগ্রেসকে প্রবল কটাক্ষ করলেন। তাঁরা বলেন, ট্র্যাক্টরের সিটের উপরে কুশন রেখে তাতে বসে কৃষি ও কৃষক নিয়ে আন্দোলন হয় না। মানুষের জন্য আন্দোলনে নামলে একটু পরিশ্রম করতে হয়। আন্দোলনের নামে নেতাসুলভ বিলাসিতা দেখিয়ে কংগ্রেসকেই হাস্যাস্পদ করেছেন রাহুল গান্ধী। অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরি রাহুলের ট্র্যাক্টর যাত্রা নিয়ে টুইট করে বলেন, ট্যাক্টরের উপরে কুশন দিয়ে বসলে প্রতিবাদ করা যায় না। কৃষকদের ভুল পথে পরিচালিত করার জন্যই কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে।

কংগ্রেসের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ ও স্মৃতি বলেন, তারা রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিবাদ করছে। বিজেপির বিরুদ্ধে বলতে হবে তাই বলা। এতে কোনও যুক্তি বা সৎ উদ্দেশ্য নেই। কৃষি আইন হওয়ার ফলে কারুর কারুর কায়েমি স্বার্থে আঘাত লেগেছে। কুশন দেওয়া সোফায় বসে প্রতিবাদ হয় না। কৃষকদের ভুল বোঝানোর জন্য কংগ্রেস যা করছে, তা হল ‘প্রটেস্ট ট্যু্রিজম ‘।

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...