Tuesday, June 23, 2026

নয়া ৩৯টি রুটে ট্রেন চালানোর অনুমোদন রেল বোর্ডের

Date:

Share post:

নতুন ৩৯ টি রুটে ট্রেন চালানোর অনুমোদন দিল রেল বোর্ড। রেলমন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে বিশেষ পরিষেবা হিসেবে এই ট্রেনগুলি চালু করা হবে। ২৬ টি রুটে স্লিপার ট্রেন চলবে। বাকি ১৩টি রুটের ট্রেনে থাকবে বসার ব্যবস্থা। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৫টি রুটে চলবে ট্রেন। মনে করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে নতুন ট্রেন এই বিশেষ ট্রেন চলবে দেশজুড়ে। সেগুলি হলো-

সেকেন্দ্রাবাদ- শালিমার এক্সপ্রেস ( সপ্তাহে একদিন)

সাঁতরাগাছি – চেন্নাই এক্সপ্রেস ( সপ্তাহে দুদিন)

হাওড়া- যশবন্তপুর এক্সপ্রেস ( সপ্তাহে একদিন)

হাওড়া- পুনে এসি দুরন্ত ( সপ্তাহে দুদিন)

হাওড়া- রাঁচি শতাব্দী এক্সপ্রেস ( রবিবার বাদে বাকি দিন)

 

নিউ নর্মাল পরিস্থিতিতে ধীরে ধীরে ঘুরছে রেলের চাকা। মঙ্গলবারই রেল বোর্ড জানিয়েছিল, পশ্চিমবঙ্গ থেকে ৭টি রুটের ট্রেন চালানো হবে। যার মধ্যে আছে দার্জিলিং মেল, গঙ্গাসাগর এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস এবং হাওড়া ও শিয়ালদহ থেকে রাজধানী এক্সপ্রেস। এর মধ্যে রাজধানী এক্সপ্রেস চলবে ১২ অক্টোবর থেকে।

আরও পড়ুন:ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বাড়তি ৮৫৭৫ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...