Friday, April 3, 2026

করোনায় আক্রান্ত হওয়াকে ঈশ্বরের আশীর্বাদ বললেন ট্রাম্প!

Date:

Share post:

“করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ।” হোয়াইট হাউস থেকে এক ভিডিও বার্তায় এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর এই মন্তব্যের বিস্তারিত কারণ ব্যাখ্যা করেননি ট্রাম্প। শুধু বলেছেন, এখন নির্বাচনী প্রচার ও বিতর্কে অংশগ্রহণের জন্য তিনি মুখিয়ে আছেন।

তবে ট্রাম্প বিতর্কে যোগ দিতে মুখিয়ে থাকলেও করোনা আক্রান্ত প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি বিতর্কে মোটেই উৎসাহ নেই প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের। ডেমোক্র্যাট প্রার্থী নিজেই সে কথা সাংবাদিকদের জানিয়েছেন। করোনা পজিটিভ হওয়ার তিনদিনের মাথাতেই যেভাবে কোভিড প্রটোকল ভেঙে ট্রাম্প সারপ্রাইজ ভিজিট করতে হাসপাতাল থেকে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন বা তারপর তড়িঘড়ি হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ফিরে এসেছেন তাতে তাঁর কাজকর্মে উষ্মা প্রকাশ করেছেন বহু মানুষ। মার্কিন প্রেসিডেন্ট দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন বলে সরব ডেমোক্র্যাটরাও। জো বাইডেন বলেছেন, ট্রাম্প আদৌ পুরোপুরি সংক্রমণ মুক্ত হয়েছেন কিনা সেবিষয়ে কোনও তথ্য আমাদের কাছে নেই। তা না জেনে তাঁর সঙ্গে বিতর্কে যোগ দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী ১৫ অক্টোবর মিয়ামিতে ট্রাম্প ও বাইডেনের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানের কথা রয়েছে। কিন্তু জো বাইডেন এখন করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে যোগ দেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন। ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন আরও জানিয়েছেন, চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শের উপর ভিত্তি করে তিনি ওই বিতর্ক অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি ঠিক করবেন।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যেই বুধবার হোয়াইট হাউসে অফিস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের চিকিৎসক সিয়ান কনলে জানিয়েছেন, ট্রাম্পের গত ২৪ ঘণ্টা ধরে করোনার কোনও উপসর্গ নেই এবং চারদিনের বেশি সময় ধরে তাঁর জ্বরও নেই।

আরও পড়ুন:এক সপ্তাহে ৩ বার! ফের রিলায়েন্সে বিদেশি বিনিয়োগের ঘোষণা

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...