Saturday, April 4, 2026

মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, বাড়তে পারে হেঁশেলের খরচ

Date:

Share post:

উৎসবের মরশুমে এবার পকেটে টান পড়তে পারে মধ্যবিত্তের। বাড়তে চলেছে হেঁশেলের খরচ। ব্যবসায়ী মহলের মতে খুব তাড়াতাড়ি বাড়তে পারে সরষের তেলের দাম।

ব্যবসায়ীদের একাংশের কথায়, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে ১ অক্টোবর থেকে বিশুদ্ধ সরষে তেল বিক্রি করতে হবে। আগের নিয়ম অনুযায়ী ২০ শতাংশ পর্যন্ত অন্য যেকোনো ভোজ্য তেল সরষের তেলের সঙ্গে মিশিয়ে বিক্রি করা যেত। নতুন নিয়ম লাগু হওয়ার পর তা করা যাচ্ছে না।

অর্থাৎ নতুন নিয়মের ফলে খাঁটি সরষের তেল পাওয়া যাবে। কিন্তু একই সঙ্গে বাড়তে পারে তেলের দাম। ব্যবসায়ীদের একাংশের মতে ৩০ টাকা বেশি দিয়ে তেল কিনতে হবে। অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুতেই বাড়তে পারে তেলের দাম। আর এতেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অন্যদিকে, চলতি বছর তুলনায় সরষে চাষ কম হয়েছে। ফলে নতুন সরষে ক্ষেতে ওঠার পর যে তেলের দাম কমবে এমন সম্ভাবনাও নেই।

আরও পড়ুন:মেয়ে অন্তঃসত্ত্বা, পরিবারের সম্মান ‘বাঁচাতে’ কিশোরীকে খুন বাবার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...