Saturday, April 4, 2026

পুরনো শত্রুতার জের! মণীশ খুনে এবার ধৃত সুবোধ

Date:

Share post:

টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ঘটনায় গ্রেফতার আরেক অভিযুক্ত। ধৃতের নাম সুবোধ রায়। পুরনো শত্রুতার জেরে সুবোধ বিজেপি নেতার উপর হামলা চালায় বলে প্রাথমিক তদন্তে অনুমান। বৃহস্পতিবার, মেডিক্যাল টেস্টের পর ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। সুবোধ রায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারা এবং অস্ত্র আইনের ২৫/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বারাকপুর আদালত।

আরও পড়ুন- সব্যসাচীর মা ও নিরুপম সেনের স্মরণে ১৯০তম দিনে যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন

এর আগেও মণীশ শুক্লাকে সুবোধ রায় খুন করার পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। বিজেপি নেতার খুনে ইতিমধ্যেই মহম্মদ খুররম, গুলাব শেখকে গ্রেফতার করেছে সিআইডি। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র কার্বাইনের খোঁজ মিলেছে। 25 থেকে 26 রাউন্ড গুলিও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...