Saturday, June 13, 2026

দুর্গাপুজোর অনুদান ও পুরোহিতদের ভাতা নিয়ে জনস্বার্থ মামলা

Date:

Share post:

দুর্গাপুজোয় ক্লাবগুলিকে কেন অনুদান দেওয়া হবে? কেন দেওয়া হবে পুরোহিতদের ভাতা?এই দুই প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন সিটু নেতা। মামলাকারী সৌরভ দত্তের আশঙ্কা এতে সংবিধানের ধর্মনিরপেক্ষতা নষ্ট হবে। আগামী বুধবার এই মামলার শুনানি। দুটি মামলাই শুনবেন বিচারপতি সঞ্জীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চ।

২০১৮ সালে দুর্গাপুজো কমিটিগুলোকে ১০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। এতে সংবিধানের ধর্মনিরপেক্ষতার ক্ষতি হবে এই অভিযোগ এনে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্ত। মামলার পর বয়ান বদল করে রাজ্য। জানায় যে, ট্রাফিক পুলিসের “সেফ ড্রাইভ- সেভ লাইফ” প্রোজেক্টেই এই টাকা দিচ্ছে সরকার। অবশেষে, মামলায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। রাজ্য ও কলকাতা পুলিশের মাধ্যমে টাকা দেওয়া যাবে বলে নির্দেশ দেয় শীর্ষ আদলত। তবে এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি।

এরপর ২০১৯-এর দুর্গাপুজো কমিটিগুলোকে ২৫,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করে রাজ্য। পাশাপাশি ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য পুরোহিত ভাতা দেওয়ার কথা বলা হয়। সেইসঙ্গে এবার দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য ৫০,০০০ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়। আর তার জেরেই ফের মামলা এবং শুনানি।  আইনজীবী সালোনি ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের কপি আদালতে বুধবার জমা দেবেন তারা।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...