Tuesday, June 9, 2026

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের, ITU-তে স্থানান্তরিত

Date:

Share post:

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সম্প্রতি,কোভিড আক্রান্ত হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেতা। এবার তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হলো তাঁকে। যেহেতু এই তারকা অভিনেতার বয়স ৮৫ পেরিয়েছে, তাই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন তিনি। অভিনেতা। প্রতিটি মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার উপরে নজর রাখা হচ্ছিল।

হাসপাতাল সূত্রে খবর, এদিন হঠাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্তচাপ অনিয়মিত লক্ষ্য করেন চিকিৎসকরা। তাঁর শরীরে অস্থিরতা ছিল। তাঁর উপর করোনা আক্রান্ত। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে সৌমিত্রবাবুকে তড়িঘড়ি ITU-তে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন- রোগীর চিকিৎসা শুরু হতে দেরি, হাসপাতালে কি ফের বেহাল পরিষেবা?

উল্লেখ্য, গত সোমবার রাত থেকে জ্বর ও করোনার একাধিক উপসর্গ লক্ষ্য করা যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে। ওই রাতেই বাড়ি থেকে ফোন করা হয় হাসপাতালে। পরেরদিন চিকিৎসকদের পরামর্শ মতো সকালই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এবং ভর্তি করা হয়। এরপর অভিনেতার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন- ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে গ্রেফতার অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিং

যদিও চিকিৎসকরা জানিয়ে ছিলেন তাঁর অবস্থা স্থিতিশীল। জ্বর কমে গেছে। খাওয়া-দাওয়া স্বাভাবিকভাবেই করছেন। উৎকণ্ঠা কমে পরিবার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসংখ্য অনুরাগীদের। কিন্তু আজ, শুক্রবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। এবং সঙ্গে সঙ্গে তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয়।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...