Friday, March 27, 2026

শহিদের বাড়িতে রাজ্যপাল, ধনকড়কে কটাক্ষ তৃণমূল বিধায়কের

Date:

Share post:

উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ঝটিকা সফর করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ, শুক্রবার আলিপুরদুয়ারের বিন্দিপাড়ায় লাদাখে চিন সেনার হাতে নিহত শহিদ বিপুল রায়ের বাড়িতে যান রাজ্যপাল। শহিদ পরিবারের সঙ্গে প্রায় আধঘন্টা কথা বলেন তিনি। সেইসময় রাজ্যপাল শহিদ বিপুল রায়ের স্ত্রী ও তাঁর মায়ের হাতে সাড়ে ৫ লক্ষ টাকার দুটি চেক তুলে দেন।

এদিন শহিদ বিপুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। ধনকড় বলেন, “দেশ সঠিক পথেই বদলাচ্ছে। প্রাচীন ঐতিহ্য ও গৌরব ফিরে পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম। এটা নিয়ে কোনও বিতর্ক থাকতেই পারে না।” প্রসঙ্গত, বীরভূমেও লাদাখ শহিদের বাড়িতেও গিয়েছিলেন ধনকড়।

অন্যদিকে, শহিদ বিপুল রায়ের বাড়িয়ে যাওয়া নিয়ে রাজ্যপালকে কটাক্ষ করেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী৷ তিনি বলেন, “চিনকে জব্দ করতে পারে না যে প্রধানমন্ত্রী। চিনের হাতে নিহত শহিদের বাড়িতে গিয়ে সেই প্রধানমন্ত্রীর প্রসংশা করছেন রাজ্যপাল।”

আরও পড়ুন-জেলা সভাপতির পিঠে মারের দাগ, চাঙ্গা বিজেপির কর্মীরা

Related articles

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...