Thursday, April 9, 2026

ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে গ্রেফতার অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিং

Date:

Share post:

সমবায় ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে এবার গ্রেফতার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো ও স্থানীয় বিজেপি নেতা সঞ্জিত সিং। এলাকায় যে পাপ্পু সিং নামে পরিচিত। আজ, শুক্রবার পাপ্পুকে গ্রেফতার করে ব্যারাকপুর পুলিশ।

অর্জুনের ভাইপোকে গ্রেফতারের পর ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, সমবায় ব্যাঙ্কের তছরুপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অন্তত চারবার ভারতীয় আইনের ৪১-এ ধারা অনুসারে অর্জুনের ভাইপো পাপ্পুর বাড়িতে গিয়ে কমিশনারেটে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দিয়ে আসা হয়েছিল। কিন্তু প্রতিবারই সে হাজিরা এড়িয়ে গেছে।

এরপর ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, এবার আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা এনে তাকে গ্রেফতার করা হবে। জানা গিয়েছে, এর পরই পাপ্পু সিং ব্যারাকপুর কমিশনারেটে আসে। তার বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক তথ্য-প্রমাণ রয়েছে ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্ক জালিয়াতিতে যুক্ত থাকার ব্যাপারে। এবং সেই কারণেই তদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা তাকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতে তুলবে পুলিশ। এবং সেখানে পুলিশ হেফাজতের আর্জি জানানো হবে।

আরও পড়ুন- রোগীর চিকিৎসা শুরু হতে দেরি, হাসপাতালে কি ফের বেহাল পরিষেবা?

Related articles

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...