Saturday, April 4, 2026

মৃত্যুর ৪ মাস পর আলিপুরদুয়ারে সেনা-শহিদের বাড়িতে হঠাৎ সস্ত্রীক রাজ্যপাল

Date:

Share post:

মৃত্যুর ৪ মাস পর হঠাৎই শুক্রবার আলিপুরদুয়ারের বিন্দিপাড়ায় সেনা-শহিদ বিপুল রায়ের বাড়িতে সস্ত্রীক হাজির রাজ্যপাল জগদীপ ধনকড়৷ এদিন সকাল ৯’টা নাগাদ রাজ্যপাল আলিপুরদুয়ারে পৌঁছান৷ সেখান থেকে সড়কপথে সেনা-শহিদের বাড়িতে যান রাজ্যপাল এবং তাঁর স্ত্রী সুদেশ ধনকড়৷ রাজ্যপাল কিছুক্ষণ কথা বলেন পরিবারের লোকজনদের সঙ্গে৷ প্রয়াত বিপুল রায়ের মায়ের হাতে সাড়ে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যপাল। বিপুল রায়ের স্ত্রী রুম্পা রায়ের হাতেও আলাদাভাবে সাড়ে ৫ লক্ষ টাকার চেক দেওয়া হয় ।

প্রসঙ্গত, এ বছরের জুন মাসে লাদাখ সীমান্তে চিনের লালফৌজের অতর্কিত হামলায় শহিদ হন আলিপুরদুয়ার শামুকতলা থানার অন্তর্গত বিন্দি পাড়ার বাসিন্দা বিপুল রায় এবং বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার রাজেশ ওরাং৷
এদিন রাজ্যপাল বলেন, “কেন্দ্রীয় সরকার সবসময় শহিদের পরিবারের পাশে রয়েছে। এই পরিবারের একজনকে চাকরিও দেওয়া হবে ৷”

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...